শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮

আজব প্রেম

আজব প্রেম 
ওমর ফারুক 
আকাশ কাঁদে বৃষ্টি হয়ে ,
কাদলে নদী ঢেউ ভাসে ।
সৃষ্টি কাদে স্রষ্টার লাগি ,
অনন্ত  প্রেম থাকে জাগি !
প্রেম কাদে অশ্রু হয়ে ,
প্রকৃতি কাদে বন্যা বয়ে ,
কান্না হয়ে কাদি হাসি ,
প্রেমিক কাদে ভাল বাসি ,
ঝর্ণা হয়ে কাদে পাহাড় ,
গরীব কাদে কারণ আহার !
কেদে কেদে আসি দরায় ,
এসে পৃথিবীর মায়া জরায় !
যাবার সময় কাদি আবার ,
চোখের জল ঝরে সবার !
কান্না হলো জীবনের মানে ,
সেই জীবনে ইতি আনে !
শেয়ার করুন