সর্বশেষ সংবাদ

বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

 ভার্চুয়াল প্রেম

ভার্চুয়াল প্রেম

 

ভার্চুয়াল প্রেম
ওমর ফারুক

চিঠি পত্রের প্রেম হারিয়ে গেছে কবে ?
প্রেম করতে এখন  স্মার্ট ফোন লাগে !
সেকালের প্রেম এখন অনেক পুরাতন ,
ডিজিটাল প্রেম মানে না -
        ”বাঁধা নিয়ম”!

সেকালে প্রেম ছিলো ভয় ভীতি ,
বর্তমান প্রেমে পায় স্বীকৃতি !
এখন কেউ পিয়নের মাধ্যমে দেয় চিঠি ,
নেয় না প্রিয়তমার খোঁজ !
মুঠো ফোনের মাধ্যমে  সকল তর্থ্য -
   পেয়ে যায় রোজ !

প্রেমের দরপত্র লিখতে হয় না -
        কাউ কে দিয়ে ,
প্রেমের  কলাকৌশল  সোশ্যাল  মেডিয়াতে !
      লিখতে হয় না পড়তে হয় না ,
   রোবটে শিখায় সব ,
অনলাইনে পাওয়া যায় প্রেমের শিক্ষক !

সেকালের মতো ঝোপঝাড় বাড়ির আশপাশ -
উকি মারে না কেউ ,
মোবাইলের মেমোরিতে প্রিয়তমার ছবির ঢেউ !
দেখা করতে আসে না কেউ -
     সকাল সন্ধ্যা রাতে ,,
ভিডিও কলে দুইজন দুই জনকে -
 “ সরাসরি দেখতে পারে !

সেকালে প্রেম ছিলো নির্দিষ্ট সীমার মধ্যে ,
ভার্চুয়াল প্রেম উত্তর মেরু হতে দক্ষিণ মেরুতে !
ভার্চুয়াল প্রেম আলোর মতো গতিশীল ,
একজন ছেড়ে অন্যজন ধরতে -
     খেতে হয় না হিমসিম ! 

হাতে হাত রেখে চোখে চোখ ,
 সেই দিন নেই !
রুম ডেট এই প্রেমের জরুরী বিশেষ !
মনের চেয়ে দেহ যেখানে মূল কারণ ,
বদলে কি গেছে প্রেমের ব্যাকরণ !

ফেসবুক নাই কিভাবে করবো প্রেম ?
ডিজিটাল যুগে প্রেম কারো কাছে গেম !
ইমো ফেসবুক কিংবা  হোয়াটসঅ্যাপে-
প্রেম চলে রাত ভোরে !
ভার্চুয়াল প্রেম আসলে কি মনের তরে ?

বর্তমান প্রেম শেয়ার বাজারের ন্যায় -
         উঠা নামা করে ,
একজনের সাথে সম্পর্ক করে -
     অন্যজন কে  ওয়েটিং রাখে !
ভার্চুয়াল যুগে প্রেম করার আছে শত  অ্যাপ ,
প্রেম করে কেউ হয়ে যায় রেপ !

ভার্চুয়াল প্রেমে আছে কত ফন্ধী ?
শিক্ষত মানুষ ছলনার জালে বন্ধী !
হ্যাকিং হ্যাকাদের খপ্পরে ,
মান সম্মান নডবড়ে ,
নিজের প্রাইভেসি শেয়ারে .
ঝমলোকের দেখা মিলে !

প্রেমিকার আপত্তিকর ছবি ,
প্রেমিকের মোবাইলে !
    সামান্য মন মালিন্য ,
সেই ছবি  সোশ্যাল মেডিয়া  ভাইরাল করে !
প্রযুক্তির আর্শীবাদ অপব্যবহার করে ,
কুৎসিত মনের মানুষ  দুষ্কর্ম করে ।
 
হ্যালো হ্যালো কথা কানে কানে ,
চ্যাট মেসেজ চলে রাত দিনে !
নিমিষে দেয়া নেয়া হয়ে যায় মন ,
সব কিছুর মূল কারন মোবাইল ফোন !
  

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ধন্যবাদ শেখ হাসিনা

ধন্যবাদ শেখ হাসিনা

 
শেখ হাসিনা -ওমর ফারুক


ধন্যবাদ শেখ হাসিনা 
ওমর ফারুক

ধন্যবাদ শেখ হাসিনা তোমায় ধন্যবাদ !
ভারতীয় টিভি সিরিয়াল গুলো  - 
    বন্ধ করার জন্য ধন্যবাদ !

যে সিরিয়াল গুলো সংসারে বিভেদ সৃষ্টি করে ,
আত্মীয়তার মাঝে সম্পর্ক ভাঙ্গা শেখায় !  
পরিবার পরিজনকে শেখায় -
       সন্দেহ প্রবণ !

সুকৌশলে শেখায় ব্যাভিচারিণী !
প্রতিহিংসা প্রতিঘাত ছলনার আর্বিভাব ,
বউ শাশুড়ির  দ্বন্দ্ব চলে মাতামাতি ,
সংসার ভাঙ্গার জগত জুড়ে খ্যাতি  !
মান অভিমান দিন রাত চলে ,
এই সিরিয়াল গুলো কিশোরীদের মগ্ধ করে !

বিবেকবান মানুষ এই সব সিরিয়াল -
       কি গ্রহণ করতে পারে ?
আদৌ কি এই সব সিরিয়াল -
                মানুষের উপকারে আসে !
অথচ দেদার রং মেখে চলছে ,
শিশু কিশোরী বৃদ্ধ যুবতী ডুব দিয়ে থাকে !

রাত দিন অন্ত নাই ,
  সিরিয়াল তবুও মিটে না !
এই ভাবে জগত যদি থাকে ডুবে ,

কোথায় থেকে আসবে ?
ন্যায় নীতি , শান্তি  শৃঙ্খলা,উদারতা মানবতা ,
    ভালোবাসা,  -দেশ প্রেম আত্ম বিশ্বাস !
টিভি সিরিয়াল গুলো তাদের  মস্তিষ্ক করছে গ্রাস !
বাংলার ঘরে ঘরে অশান্তির আবাস !

হিংসা  বিদ্বেষ জেদে ভরা ফুসফুস ,
খোলা মেলা মন মানসিকতা -
          বডই  কঞ্জুস !
বউ শাশুডির দাঙ্গা বাঁধে ,
 হারজিৎ বাজি ধরে !
পরকিয়া হিংসা  বিদ্বেষ  আরো আছে মায়ার ছল ,
লোভ লালসার শেখায় কৌশল !
 ষড়যন্ত্রের ছোবল ,
শেখায়  অনবরত!

অল্প বয়সে এই সব যায় যদি শিখে ,
তাহার    মস্তিষ্ক শয়তান গিলে খাবে !
ভালোর চাইতে মন্দ শিখে মানুষ অধিক ,
এখন কেউ হতে চায় না  বধির !

ধন্যবাদ শেখ হাসিনা তোমায় ধন্যবাদ !
ভারতীয় টিভি সিরিয়াল গুলো  - 
    বন্ধ করার জন্য ধন্যবাদ !

তোমার এই কাজে কেউ খুশী কেউ নারাজ ,
শয়তানের মাথায় পড়েছে বাজ !
এক মানুষ সবার হতে পারে না  - 
            ফেভারিট ,

দোষে গুণে মানুষ আমরা -
   এই আমাদের পরিচয় !
সবাই ভূল করে ,
 কেউ শত ভাগ সঠিক নয় !
কারো গুনকে বাদ দিয়ে দোষ ধরা-
      যেমন অন্যায় ,
তেমনি গুন দিয়ে দোষ ঢাকা-
         ধ্বংসের কিনারায় !



 

বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

বাল্য প্রেম /ওমর ফারুক

বাল্য প্রেম /ওমর ফারুক



 বাল্য প্রেম 
ওমর ফারুক

ছোট্ট বেলায় আমের তলায় -
প্রথম যখন দেখা ,
উনু ঝুনু হয়ে তুমি আম বাগানে ,
দাঁড়িয়ে আছো একা !


 কাঁচা মিঠে আমের লোভে ,
এসেছিলে হেথায় !
কে দেবে আম পেরে তোমায় ,
নেই তো কারো দেখা।


 দুটি আম পেরে আমি -
দিলাম তোমার হাতে ,
খুশি হয়ে হাতটি তখন -
নিলে আমায় ধরে।


 সেই ছোট্ট থেকে আজকে তুমি ,
এখন অনেক বড়ো!
চিনতে আমায় পারো কিগো ,
মুখটা দেখে মনে  করো।


 বদলে গেছে অনেক কিছু -
বদলেছে দেহ মন ,
কাঁচা মিঠে আমের তরে ,
এখনো কি যাও গো তুমি -
     আম বাগানে।


মনে আমার আছে ঠিকই -
ওগো দুষ্ট ছেলে ,
বলো এখন তোমার কি চাই
খুশি হবে কি পেলে।


আম চাই না জাম চাই -
চাই ভালো লিচু  !
চেষ্টা করে দেখবো আমি ,
যদি তোমায় দিতে পারি কিছু।
অবুঝ মন /ওমর ফারুক

অবুঝ মন /ওমর ফারুক



  অবুঝ মন 
ওমর ফারুক

সবুজ বনের ছোট্ট পাখি,
অবুঝ তার মন!
কেউ জানেনা জগৎ জুড়ে
কে তার আপনজন ?

আপন মনে ঘুরে বেড়ায় -
নীল আকাশের বুকে ,
তাইতো নিজে দুঃখী হয়েও,
সুখী সবার চোখে………..


 সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই !
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই……


 তোমার সঙ্গে দেখা হবে,
আজ না হয় কাল !
তুমি আমার সঙ্গী হবে
থাকবে চিরকাল।


হাতের ব্যাথা পায়ের ব্যাথা -
টিপলে আরাম হয় ,,
বুকের ব্যাথা মনের ব্যাথা
কিভাবে সয়.....


খুজে দেখো মনের মাঝে,
 আছি আমি স্বপ্নের সাঁজে !!
তোমার ওই চোখের তারায়, 
হাজার স্বপ্ন এসে দাঁড়ায়!!
সুখের সে স্বপ্নের মাঝে -
  পাবে তুমি আমায় ।
 আকাশের নীল রং, 
 তার মাঝে তোমার ছবি !

বাতাসের বাতাসে তোমার ভালবাসা ।
আজ বসন্ত,
ভালবাসার প্রজাপতি  -
  উড়ছে ডানা মেলে ।
ফুলে ফুলে মৌমাছি বসেছে হেলে দুলে ।

পৃথিবী আজ সেজেছে নীল রং এ ,
তোমার গায়ে জড়ান নীল শাড়ি,
কপালে নীল টিপ ।
আজ বসন্ত,
তাই ভালবাসি
ভালবাসার দিন গুলির থেকে 
   অনেক বেশি ।
ভিখারি /ওমর ফারুক

ভিখারি /ওমর ফারুক



ভিখারি
ওমর ফারুক


 ভালোবাসা আমাকে ভিখারি করেছে ,

তোমাকে করেছে রানী !

তোমার আমার এই প্রেম ,

অমর হয়ে রবে এই মোর বাণী।



ছোট্ট বুকে অনেক প্রেম ,

অনেক ভালোবাসা !

প্রেম আছে তাই পৃথিবীতে ,

মানুষেরই বাঁচা।



কথাতেই কথা বাড়ে ,

জলে বাড়ে জল !

প্রেম চিরমধুর যেন ,

কাঁচা মিঠে ফল।

প্রেমে আছে কাঁন্না হাসি দুঃখ বেদনা ,
প্রেমে আছে সত্য মিথ্যা প্রেম ছলনা !
প্রেম আছে ধরার বুকে প্র্রেম সত্য ,
মাতৃ প্রেম ঈশ্বর প্রেম প্রকৃতির প্রেম ,
সত্যিকারের প্রেমিকের হৃদয় ক্ষত-বিক্ষত !


তোমার অপেক্ষা/ ওমর ফারুক

তোমার অপেক্ষা/ ওমর ফারুক



তোমার অপেক্ষা 
ওমর ফারুক 


 তোমার অপেক্ষার দিন গুনি ,
আসো না তুমি ফিরে !
নাও না খবর  আগের মতো 

চিঠির উত্তর আসে না ফিরে  !

আজকাল খুব ব্যাস্ত তুমি
লেখার সময় পাও না।



যখন আমি তোমায় পাবো
হবে কত মজা !
তুমি আমার রানী হবে
আমি তোমার রাজা।



তোমায় নিয়ে ভেসে যাবো
ভালোবাসার দেশে
এই রাতটা কথায় প্রেমে
মাতিয়ে দেব হেসে।



বিয়ের পরে কোন কাজে
যদি হয় ভুল
রাগ করোনা লক্ষীটি
ক্ষমা করো আমায়।



সেদিন যখন
তোমায় প্রথম দেখেছি,
তখন থেকেই আমি তোমায়,
ভালোবেসে ফেলেছি।



তুমি ছাড়া এই দুনিয়ায়
কেউ নয় আপন
আমার দুচোখে এঁকে যাবো
তোমারই স্বপন।



তোমার সঙ্গে দেখা হবে
আজ না হয় কাল,
তুমি  আমার সঙ্গী হবে
থাকবে চিরকাল।



দিনের রাখাল অনেক আছে
রাতের রাখাল কই
বিছানায় শুয়ে তোমার ছবি আঁকি
কষ্ট যে গো সই।



হাতের ব্যাথা পায়ের ব্যাথা   
টিপলে আরাম হয়   
বুকের ব্যাথা মনের ব্যাথা   
কমবে কিসে বল না উপায় ।

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

হৃদয়ের ডাইরি /ওমর ফারুক

হৃদয়ের ডাইরি /ওমর ফারুক

হৃদয়ের ডাইরি /ওমর ফারুক


 হৃদয়ের ডাইরি 
ওমর ফারুক

তুই যে আমার মনের ডাইরি হৃদয়ের কবিতা ,
তুই আমার সুর ছন্দ সজীবতা !
হৃদয়ের প্রতিটি পাতায় তোর ছবি আঁকা !

তুই যে রুপ কথার ঠাকুমার ঝুলি ,
তোর মায়ার চাহনি কেমনে ভূলি !
মনের ডাইরিতে আছে যতো গদ্য ,
তুই যেন জীবন্ত এক কাব্য !
শিল্পীর রং তুলি প্রকৃতির অরণ্য ,
কবির কাব্যের অতি নগন্য !

মনের পোষা পাখিরে তুই বনের তোতা পাখি ,
তুই যে আমার স্বর ধ্বনি  ব্যঞ্জনবর্ণ ধ্বনি !
তুই যে আমার রোজ সকালে রুটিন মেনে চলা ,
মনের ডাইরির হাজার স্মৃতি তোর কথা বলা !

মনের দুয়ারের প্রহরী তুই ,
তুই তো ডাইরির প্রথম পাতা ,
তুই আমার প্রেমের কবিতা !

হৃদয়ের আয়না যে তুই -
তুই তো গুপ্তধন ,
এই হৃদয়ে তোকে রেখেছি যতন !

শিশির ভেজা ভোরের ঘাস ,
এই হৃদয়ে বসবাস ,
 মরুর  বুকে ফুঁটছে প্রেমের ফুল !
তুই যে আমার শস্যের হাওয়া দুল !

বিচিত্রময়ী বর্ণ ধারী তুই যে প্রেম শিকারী ,
তুই তো আমার মনোহারিণী !
লিখতে গিয়ে ছোট্ট গল্প ,
ফুরিয়ে যাবে মস্ত খাতা !

ভালো লাগে /ওমর  ফারুক

ভালো লাগে /ওমর ফারুক

ভালো লাগে /ওমর  ফারুক


 ভালো লাগে 
ওমর  ফারুক

ভালো লাগে তোর ঠোঁটের মিষ্টি হাসি ,
ভোরের কুয়াশা পুষ্পের সজীবতা !
ভালো লাগে তোর মায়ার  চাহনি ,
তুই যে আমার মনের অরণ্যে মায়া হরিণী !

ভালো লাগে তোর হাতে হাত রাখতে ,
মন চাইছে লুকানো কথা বলতে !
ভালো লাগে তোর আখিঁ ভরা মেঘের ছানি ,
তুই আমার ভালো বাসার ফুলদানি !

ভালো লাগে তোর মুখের বুলি ,
যেন বনের পোষা তোতা পাখি !
ভালো লাগে তোর দোল খাওয়া চুলের ,
 ময়ূরের নৃত্য যেন পাখা মেলে ।

ভালো লাগে তোর দেহের  সুবাস ,
হৃদয়ের ভূমিতে ফুলের আবাদ !
বিলের ধারে পদ্ম দিঘী তুই চাঁন্দের আলো ,
যত দেখি তত লাগে ভালো ।

ঘুমরে রাজ্যে দেখি তোরে সন্ধ্যা হতে ভোর ,
হাত বাডালে লুকিয়ে থাকিছ ,
কেন করিছ পর ?
 মেঘের কোলে দেখি তোরে দেখি ঝর্ণা ধারে ,
তুই যে আমার স্বপ্নের প্রদীপ হৃদয়ের মন্দীরে !
তুই যে আমার জ্যোৎস্নার আলো তুই তো জোনাকি !
আমি যে তোর প্রেমের ভিক্ষারী  ।

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

তুমি আমার / ওমর ফারুক

তুমি আমার / ওমর ফারুক



 তুমি আমার
ওমর ফারুক

তুমি আমার স্বপ্নের রানী ,,
রাতের নিশাচর !
তুমি আমার স্বপ্ন দুপুরে ঘুম ভাঙ্গা ভোর !
তুই আমার মনের রানী এই রাজ্য তোর ।
তুই আমার স্বপ্নে রাত জাগা ভোর !

তুমি আমার ব্যস্ত  শহরের স্বপ্নচারিণী ,
তুমি আমার মনের অরণ্যে মায়ার হরিণী !
তুমি আমার মনের বাগানে পুষ্প গোলাপ ,
তুমি আমার সকাল সন্ধা বাক্য আলাপ !

তুমি আমার শিশির ভেজা ভোরের কুয়াশা ,
তুমি আমার প্রথম পত্র ভালো বাসা ।
তুমি আমার মনের অরণ্যে বনের পোষা পাখি ,
হরেক রকম কন্ঠে করিছ ডাকাডাকি !

 চাঁদনী রাতের জ্যোৎস্না যে তুই ,
তুই যে ভোরের  সূর্যোদয় !
এই  হৃদয়ে তোর অস্তিত্ব !
সাগর ভরা অথৈই পানি ,
তুই যে জোয়ার ভাটা ,
তোকে ছাড়া জীবন যৌবন সব ব্যথা !

বিলের ধারে পদ্ম দিঘী তুই -
       আধার রাতের জোনাকি  ,
তুমি আমার আলোর দিশারী  !
পাহাড় ঘেরা দৃশ্য যে তুই ,
তুই যে  মনোহরিণী !
তুই আমার হৃদয়ের প্রহরী !






রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

পরশ - ওমর ফারুক

পরশ - ওমর ফারুক

 
পরশ -ওমর ফারুক

পরশ
ওমর ফারুক

তুই যে আমার ফুলের পরশ রেণু হতে পরাগ ,
তোর পরশে ফুঁটে উঠে হরেক ফুলের আবাদ ।
তুই যে আমার ফুলের মালি ,
এই হৃদয়ে ফুল ফুটালি !

তুই যে আমার শিশির কণা শীতল পরশ গা ,
তোর ছোঁয়া মিছে আছে হৃদয়ের আঙিনায় ।
বৃষ্টি ভেজা শীতল পরশ শীতল-পাটি গা।
রিমঝিম বৃষ্টি সুরের মোহনা !
বৃষ্টির দিনে ছাতা যে তুই ,
তুই যে জীবন সঙ্গী !

বর্ষা কালের ভেলা যে তুই ,
তুই যে শীতেরর কম্বল ,
তুই তো আমার বেঁচে থাকার সম্বল !

বিলের দীঘির পদ্ম যে তুই ,
তুই তো জলচর ,
তোর বুকে লুকিয়ে আছে হাজার গুপ্তচর ।
অন্ধকারের জোনাকি তুই -
   চাঁদনি রাতের  জ্যোৎস্না ,
 তোমার পুষ্প স্বরুপ ঠোঁটের ছোয়ায় ।
 জ্যোৎস্না  রাতের আলো ছটায় ।

ফুল বাগানের মালি যে তুই -
তুই যে আবাদ ভূমি ,,
তোর হৃদয়ের চাষী আমি -
   পাই যদি ঠাই !
তুই যে আমার সাগর পুকুর বিশাল  জলাচর ,
তোর জন্য বাঁধিয়াছি ঘর  !

   তুই যে আমার স্বপ্নের রানী -
 ঘুমের রাজ‍্যের পরী ,
তুই বিহনে ধুকে ধুকে মরি !
তুই যে আমার শ্বাস প্রশ্বাস -
   হৃদয়ের করিডোর ,
আমাকে তুই করিছ নাহি পর  !

তুই যে আমার মনের  অরণ‍্যে -
      বনের পোষা  পাখি ,
হরেক করম কন্ঠে করিছ ডাকাডাকি
  বিলের দীঘির পদ্ম যে তুই , 
       তুই যে মায়ার  হরিণ !
তোর চাহনি লুকিয়ে আছে  -
         সভ‍্যতার প্রাচীন  !
তোর মাথার কোপা হবো -
      অঙ্গে  শাড়ির আঁচল , 
তোর দেহে জড়িয়ে রইবো অবিরল !

আঁখির ঐ কাজল হবো -
      মেঘের ছানি হয়ে  ,
তোর বিরহে অশ্রু ঝরবে -
      আমার নয়ন বেয়ে !

ঠোঁটের ঐ লিপস্টিক গোলাপের পাপড়ি  ,
হাতের কাঁচের চুড়ি রিমঝিম বৃষ্টি !
আলতা রাঙা নুপূর পায়ে পদব্রজে চলা  ,
এই হৃদয়ে প্রেম জাগে"
      জাগে  নবীন দৌলা !
শিল্পীর আঁকা রং তুলি তুই -
     কবির লেখা কাব‍্য ,
তোর পরশে ধন‍্য আমি -
     ধন‍্য মনের রাজ‍্য !
 

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

 ভেজাল / ওমর ফারুক

ভেজাল / ওমর ফারুক

 

ভেজাল ওমর ফারুক



 ভেজাল
ওমর ফারুক

পৃথিবীটা ভেজালের ভেড়া জালে ,
রাত দিন থামেনা কোন খানে !
অভিযান অভিযোগ নিচ্ছে না কানে ,
ভেজাল না করিলে সম্মানে আঘাত আনে !

কাঁন্না ভেজাল রান্না ভেজাল -
     ভেজাল দ্রব্য মূল্যে ,
অধিক লাভে করে ভেজাল-
      দড়া দাম তুঙ্গে  !
খাদ্যের মধ্যে ভেজাল থাকে ,
ভেজাল থাকে নিত্য  প্রয়োজনীয় জিনিসে,
সেই জিনিসের দাম বাডিলে -
    জনগণ দূর ভোগ !

শিক্ষা ভেজাল দীক্ষা ভেজাল ,
   ভেজাল করে ছাত্রদ্বয় ,
বিশৃঙ্খলা অনিয়ম -
    অনেক ছাত্রের জীবন ক্ষয় !
শিক্ষা এখন ব্যবসা নীতি ,
এই যদি হয় দেশের হাল ,
দেশটি হবে রং তামাশা -
       লাভ হবে রাঘব বোয়াল !

বহির বিশ্বে শিক্ষার্থীরা -
    প্রযুক্তিতে ভাসায় গাঁ ,
আমার দেশের শিক্ষার্থীরা -
ভালো বাসা নিয়ে করে তামাশা !
 
নেতার ভেজাল নেতৃত্বে ,
ভেজাল  আছে  রাজনীতিবিদদের মন্ত্রে,
তারা তো উন্নতির স্লোগান দেয় !

নেতা  এখন মহারাজ -
   দেশটা তার বাপ দাদার ,
জনগণের মাথা ভেঙ্গে  -
     করে শুধু হায় হুতাশ  !
 
জনগণ খেলার পুতুল -
   যেমন তেমন খেলা যায় ,
একটু খানি প্রতিবাদে জমের দেখা পায় !

আইনে ভেজাল নীতিতে ভেজাল ,
ভেজাল করে প্রশাসন ,
খুন ধর্ষনের মামলা  বাদীর  হয় মরণ!
আইনের আছে হাজার পাতা -
 হাজার রকম ফন্ধী ,
প্রশাসন পিঁছে লাগলে ,
জেল খানার কয়দী !

ডাক্তারের  চিকিৎসা ভেজাল ,
ভেজাল থাকে জীবন রক্ষা ঔষুধে !
সোনার বাংলার ডাক্তারেরা ,
ভূয়া রোগের রিপোর্ট দেয় !
হাসপাতাল  কসাই খানা ,
করে শুধু তালবাহানা -
    রুগী হলে ভর্তি ,
বস্তা ভর্তি টাকা লাগে -
    তবে পায় মুক্তি  !

ভালো বাসা থাকে ভেজাল ,
ভেজাল করে পরিবার  !
মিথ্যা প্রেমের অভিনয়ে ,
কারো কারো সর্বনাশ !

টাকার ভিতর থাকে ভেজাল ,
ভেজাল থাকে লেনদেন !
 আত্মীয়তার মাঝে ভেজাল ,
ভেজাল নেই কোন খানে !

ভেজাল খাচ্ছি ভেজালে আছি,
ভেজাল কারীর দুনিয়া ,
ভেজালের মধ্যে  আছে  -
      সর্বনাশের ছোঁয়া !

রবিবার, ২৯ আগস্ট, ২০২১

কেউ আপন কেউ পর /ওমর ফারুক

কেউ আপন কেউ পর /ওমর ফারুক


কেউ আপন কেউ পর /ওমর ফারুক

 

কেউ আপন কেউ পর 
ওমর ফারুক

আমি এই দোয়া করে যাবো -
সারাটি জীবন ভর ,
কারো মনের মানুষ আমার -
 হয় না যেন পর ?
যার হৃদয়ে ছিলো আমার -
 সুখের ঠিকানা ,
তার হৃদয়ে বসত করে  অন্য একজনা !

যাকে নিয়ে স্বপ্ন দেখেছি ,
সে বাঁধলো অন্যের ঘর ।
কারো মনের মানুষ আমার -
 হয় না যেন পর ?
বিচ্ছেদ কি ভীষণ জ্বালা -
আমি শুধু জানি  ,
 চোখের জলে বুক ভাঁসিয়ে-
তারে শুধু খুঁজি !

আমার যে ঘর ভাঙ্গিয়াছে ,
আমি বাঁধি তার ঘর !
আপন করিতে  কাঁদিয়া বেড়ায় ,
যে মোরে করিলো পর ।
যে মোরে করিলো পথের ভিক্ষারি ,
আমি পথে পথে ঘুরি তার লাগি !

থাক না তার হৃদয়ে ঘৃণা আমার নামটি ,
পুষ্প হৃদয় তার জন্য হাত পেতে রাখি !
স্বপ্ন ভাঙ্গা হৃদয় নিয়ে কাটাবো -
সারা জীবন ভর !
কারো মনের মানুষ আমার -
 হয় না যেন পর !

যতই করুক ফন্ধী যতই করুক বৈরি ,
ভালো বেসে তার জন্য মরতে পারি ।
যতই করুক ঘৃণা আমায় -
 যতই দেয় অপবাদ ,
আমার হৃদয় তার জন্য  আশীর্বাদ

ভাবুক সে শত্রু আমায় ,
আমি ভাবি মিত্র !
তাহার প্রতি অভিযোগ নেই বিন্দু মাত্র !
যেমনি করে দূর আকাশে নক্ষত্র ভাসে ,
তেমনি করে এই হৃদয়ে তার নামটি আসে ।
দূর থেকে ছায়া দেবো -
তার বিপদে পাশে রইবো  ,
যতই ভাবুক পর !
তার বিরহে কাঁদতে হবে,
সারা জনম ভর!
কারো মনের মানুষ আমার -
 হয় না যেন পর !

শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

কান্না/ওমর ফারুক

কান্না/ওমর ফারুক

 
কান্না/ওমর ফারুক

কান্না
ওমর ফারুক

মেঘ কাঁদে বৃষ্টি হয়ে ,
বিরহের অশ্রু ঝরে !
ক্ষুধা পেলে কাঁদে শিশু ,
গরীব মরে অনাহারে !

ব্যাথার জ্বালায় কাঁদে মানুষ ,
নিরবে বা চিৎকার করে !
জন্ম নিলে কাঁদে শিশু ,
মৃত্যুর কালে স্বজন কাঁদে !

ভালো বাসায় প্রেমিক কাঁদে ,
স্মৃতির গুলো  মনে পড়লে !
লোভে পড়ে কাঁদে আবার -
হারিয়ে গেলে তখন বুঝে !

সত্য কাঁদে করুনসুরে  ,
মিথ্যার কাছে হেরে গেলে !
মজলুম কাঁদে ফরিয়াদ করে ,
অত্যাচারের স্বীকার হয়ে !

নিরাপরাদ কাঁদে অপরাধী হয়ে ,
বিনা দোষে অশ্র ঝরে !
অসুস্থ হলে কাঁদে আবার -
মৃত্যুকে স্মরণ করে !
কান্না হলো পাওনা -
     বিষাদময়  জীবন ,
কান্ন নিয়ে বেঁচে থাকি নিষ্ঠুর ভূবণ ।

বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বাসার ঘর / ওমর ফারুক

বাসার ঘর / ওমর ফারুক

বাসার ঘর / ওমর ফারুক
 বাসর ঘর
ওমর ফারুক

মাসে মাইনে ভালো পাই ,
পরিবার নাকি বউ চায় !
সবেমাত্র চাকরিটা শুরু ,
কারো কাছে হিরো কারো কাছে গুরু !

পাত্রীর চলে খোঁজ ,
সকাল সন্ধা রোজ  !
দাবি দাওয়া কিছু নাই ,
ছেলের সম্মান চাই ।
পাত্রী হতে হবে -
সুন্দরী গুণবতী লক্ষী ,
হতে হবে যেমন তেমন নয় ,
বিধাতার অপরুপ !
সবাই দেখলে হবে চুপ !

সবাই মিলে চালায় খোঁজ ,
সকাল সন্ধা রোজ !
অবশেষে পাওয়া গেল ,
দূরের নাকি কোন আত্মীয় !

আমি গেলাম বন্ধুরা গেল -
আরো গেল পরিবার !
বাড়ি তো নয় যেন -
 আস্ত রাজপ্রাসাদ !
খাওয়া দাওয়া হলো শেষ -
অপরুপ পরিবেশ ,

পাত্রী তো নয় যেন -
 হুর কিংবা পরী ,
সবার কি আহামরি !
সবার যাতে মত আছে -
আমার ও একই মত  ,
এই যেন বিধাতার কেরামত !

দিন তারিখ ঠিক হলো -
 শেষ হলো বিয়ের  কার্য ,
ঘরের ভিতরে ঘর ,
আজকে আমার বাসর ঘর !

বুকটা থুর থুর হাত পা কাঁপছে  ,
মনরে ভিতর সাইরেন বাজছে !
দরজা খুলে দেখি -
চাঁদ মামা  এলো বুঝি ,
কি অদ্ভূত মায়াবি চেহারা ।
হুর নয় তো অপ্সরা !

একটু কাছে যেতে বাধা দিলো সে !
বিয়েতে তার মত নাই ,
 অন্য ছেলের সাথে সম্পর্ক ছিলো তাই !
আমাদের সম্পর্ক কয়েক বছরের ,
আছে কত শপথ না ভূলার স্মৃতি ,
সেই গুলো ভূলে -
 কিভাবে তোমায় আপন ভাবি !
মা বাবার  জোরাজুরি -
আছে কত মিনতি ,
কেউ শুনেনি আমার আকুতি।

কি ভাবলাম কি হলো কিছুই বুঝি না ?
দুই চোখে অন্ধকার কিছুই দেখি না !
হাত পা শীতল হয়ে  মাথাটা ঘুরছে ,
মনের ভিতরে  প্রশ্ন জাগছে ।
ক্ষনিকের পরিচয় ক্ষনিকের দেখাতে ,
যাকে নিয়ে ঘর বাঁধছি সে ব্যাথা দেয় ।
না জেনে কেন যে রাজী হলাম ?
জানলে কি তারে বিয়ে করতাম ?

দিনে রাতে ভাবা ভাবি দোষ দিই কার ।
আমার নাকি আমার পরিবার ।
সে কিছু বলে নাই -
 গোপন রাখে তার পরিবার ।
স্বার্থের লোভে -
দুটি হৃদয় জ্বলে পুড়ে ছার ,
 এই কেমন খোদার  বিচার !
ভালো বাসবে এক জনে ,
ঘর বাঁধবে অন্যজন !
স্বপ্ন ভাঙ্গা হৃদয় নিয়ে ,
 বাঁচতে হবে আজীবন !







রবিবার, ১৫ আগস্ট, ২০২১

তোমাকে হারানোর ভয় / ওমর ফারুক

তোমাকে হারানোর ভয় / ওমর ফারুক

তোমাকে হারানোর ভয় / ওমর ফারুক
 তোমাকে হারানোর ভয় 
ওমর ফারুক

তোমাকে হারানোর ভয় ,
আমাকে সব সময় তাড়া করে বেড়ায় !
তোমার আমার মাঝে সহস্র ব্যবধান ,
বংশ পরিচয় অর্থ বিত্ত উচু নিচু !
ভালো বাসা কি মানে কোন কিছু  ?

তোমাকে হারানের ভয়ে আমি চিন্তিত ,
কে কখন এসে দরজা কড়া নাডে !
তোমার আমার দূরত্ব শত আলোক বর্ষ ,
তোমার আমার  মনে নেই   ঈর্ষা !

তোমাকে হারানোর ভয়ে আমি  "সংকিত,
তোমার স্বজনদের ব্যবহারে স্তম্ভিত ।
তোমার সাথে আমার সম্পর্ক  ,
কাঁটা আর ফুল  সমপিক্ত !

তুমি আমি সমরে দন্ডায়মান ,
কিভাবে চালাবো অভিযান !
নেই কোন রণ যান নেই রণতরী ,
 অনভিজ্ঞ রণাঙ্গনে  -
 কিভাবে বিজয় লাভ করি !
তুমি আমি এক পৃথিবীর দুই মেরু ,
তোমার সাথে আমার মিলে কোন কিছু ?
তোমাকে হারানোর ভয়ে আমি  স্তম্ভিত  ,
তোমার জন্য আমি  কলঙ্কিত ! 

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

 নেশা / ওমর ফারুক

নেশা / ওমর ফারুক

নেশা / ওমর  ফারুক


 নেশা
ওমর ফারুক

দুনিয়াটা  নেশার ঘোরে ,,
মানব সমাজ ছুঁটছে রোজ !
নেশাকে পেশা করে ,
কেউ হচ্ছে বড় লোক !

সুদের নেশা ঘুসের নেশা ,
নেশা আবার সম্মানি !
নারীর প্রতি নেশা করে ,
চলে আসে মানহানি !

মদের নেশা গাঁজার নেশা ,
নেশা ইয়াবা  হিরোইন !
ভালো বাসা বড়ই নেশা ,
টিয়ে নাচে তা ধিন ধিন !

গান বাজনা বিনোদন ,
নেশার অনেক আপনজন !
অশ্লীলতা  পর্নোগ্রাফি ,
যুবক সমাজ যাচ্ছে ডুবি ।
হরেক রকম খেলাধুলা ,
নেশার ঘরে কাটে বেলা !


টাকার নেশা আজব নেশা ,
ধনী গরীব সবাই চায় !
কালো টাকা পুজিঁ করে ,
অনেকে বাহবা পায় !

স্বার্থের নেশা অদ্ভূত নেশা ,
তারে চিনা কঠিন কাজ !
স্বার্থপরের খপ্পরে কারো কারো সর্বনাশ !
লোভের নেশা পাপের নেশা ,
স্বার্থপরের আরেক রুপ !
লোভী মানুষ ব্যর্থ হলে -
 ঘাপটি মেরে থাকে চুপ !

মায়ার নেশা ভালো বাসা -
কি সুন্দর কি অদ্ভূত ,
অতি মায়া কেউ কেউ   ভেজায় চোখ !
খানার নেশা অদ্ভূত নেশা বিচিত্র  সীমাহীন !
কেউ কেউ সেই খাবারে মিশ্র করে ফরমালিন !

জ্ঞানের নেশা অদ্ভূত নেশা আবিষ্কারের ধান্দায় থায় ,
জ্ঞানীরা যুবক সমাজ -
 মানব কল্যাণ ধরণীটা রক্ষা চায় 
জ্ঞানীদের সেই জ্ঞান পুঁজি করে -
বিকৃত মস্তিষ্ক মানুষ গুলো যুবক সমাজ ধ্বংশ চায় !

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

 বংশ ধর  / ওমর ফারুক

বংশ ধর / ওমর ফারুক





 বংশ ধর  
ওমর ফারুক 

অহংকার পতনের মূল , 
কৃপন হিংসার বংশ ধর !
তাদের বাবা লোভী এসে বাহবা কয় !
কৃপন ব্যাক্তি অসহায় দিন কাঁটায় ,
ধন সম্পদ থাকলে ও -
করে শুধু নাইরে নাই !

হিংসা বিদ্বেষ যমজ ভাই ,
লোভ এসে ভিড় জমায় !
লোভী আবার ছল চাতুরী ,
বিস্তার করে মায়ার জাল !
স্বার্থপরের ঘাড়ে বসে ,
করে শুধু তাল মাতাল !

হিংসা বিদ্বেষ গীবত এরা ,
চাচা তো ফুফা তো মামা তো ভাই ,
লোভ লালসার  খপ্পরে  - 
তাদের কোন রক্ষা নাই  !

লোভ লালসা সুবিধা ভোগী ,
স্বার্থপরের আরেক রুপ !
মির্জাপরের নাতি পুতি ,
মনের ভিতর অসুর রুপ !

অহংকারীর অহংকারে -
মনের ভিতর আসে ভয় ,
অত্যাচারীর বন্ধু রুপে ,
মানব সমাজ ধ্বংশ হয় !

 দুর্নীতি আর লুটতরাজ,
চোর কে বাহবা কয় !
সন্ত্রাস আর গুম খুন ,
 জলদস্যুরবংশ ধর ।
তাদের পিতা জলুমবাজ ,
পুত্র বলে স্বীকার কয় !

সোমবার, ৯ আগস্ট, ২০২১

 মাতৃ রুপ   / ওমর ফারুক

মাতৃ রুপ / ওমর ফারুক

মাতৃ রুপ   / ওমর ফারুক

 মাতৃ রুপ 
 ওমর ফারুক 

 মাতৃ রুপে নারী ভক্তি পায় ,
 বিশ্ব ভূবণ জুড়ে !
 নারীর যতো রুপ আছে , 
 মাতৃ রুপের নিচে !
 মাতৃ রুপ যায় না কেনা ,
 ধন ঐশ্বর্য দিয়ে !
 মা কেবল দিয়ে যায় ,
  দুটো হাত ভরে !
  নিঃস্বার্থ  ভালো বাসা ,
  সে কেবল মা !
  এই ভূবনে মায়ের সাথে হয় না তুলনা !
  মা হলো প্রথম বন্ধু দূর সময়ের সাথী ,
  মা ছাড়া জগত সংসার শুধু  মরুভূমি !
  
  কন্যা হয়ে জন্ম নিলে হৃদয়ে ফুল ফুঁটে ,
  অবাধ্য হয়ে গেলে শাস্তি ভোগ করে !
  বোনের রুপ ধারন করলে  -
সর্প বেজির খেলা ,
  ভালো মন্দ দুষ্টামিতে -
    কাটিয়ে দেয় বেলা !
  
  স্ত্রী রুপে আসলে আবার শুনে কটু কথা ,,
  স্বামীর কাছ থেকে পায় অবহেলা !
  যৌতুক নামে কৌতুকে নারী হয় গন্য ,
  স্বামীদের অত্যাচারে জীবন  বিপন্ন !
  
  কিশোরী রুপে জন্ম নিলে -
  যুবকের লালসা !
  ধর্ষনের বিচারে পেতে হয় হতাশা !
  নারী হলো সৃষ্টার দেয়া অমূল্য রতন ,
  নারীর মাঝে লুকিয়ে থাকে মাতৃ গঠন !
  
  কোরআন হাদীস গীতা বাইবেল -
      আছে যতো কিতাব ,
  মায়ের কথা শুনতে হয় -
       নইলে অভিশাপ ।
  মা  যে আবার খোদার আরশ -
            ঈশ্বরের নিচে ,
  যতই দোষ করি  মা -ই ক্ষমা করে !
  
  মায়ের দোয়া হয় যে অলি -
       মায়ের প্রেরণা বিজ্ঞানী ,
  কবি সাহিত্যিক জ্ঞানী গুণী -
             মায়ের পূজারী ।
  মা যে আবার রণবীর -
       বেঁচে থাকার প্রেরণা ,
  মা ছাড়া জীবনে সফলতা আসে না !
  মা হলো আলোর প্রদীপ -
  সৎ পথে ফেরানের পথিক  ,
  মা না থাকিলে অন্ধকারে -
           ডুবি তো সবি !
   মহিষাসুর হলেন অসুর রাজা -
       অপরাজিত বীর ,
   নারীদের করি তো  -
তুচ্ছ তাচ্ছিল্য  মাত্র অধিক !
   
   দূর্গা তাকে বধ করে -
      নারীদের সম্মান রক্ষা করে ,
   মহিষাসুর ভূল বুঝতে পেরে -
        দূর্গাকে মা বলে ডাকে !
   মা যে আবার অতি দয়ালু -
      করে দেয় ক্ষমা !
   মহিষাসুরের পূজা ছাড়া -
   দূর্গা  হয় না প্রসন্ন ,,
   হও না তুমি মহাপাপী  - 
চাও মায়ের কাছে ক্ষমা ,
   মায়ের আদেশ ঈশ্বরের সমতুল্য ।
   মাতৃ রুপে নত হয়ে -
   অসুরগন হয় যে বিশ্ব   পূজিত !
   মা যার হোক কখনো তাকে করো না -
          হেয় পতিপন্ন ,
   যার মা তার কাছে   ঈশ্বরের সমতুল্য ।

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

 ব্যর্থ জীবন /  ওমর ফারুক

ব্যর্থ জীবন / ওমর ফারুক

 

ব্যর্থ জীবন  / ওমর ফারুক

 ব্যর্থ জীবন 
 ওমর ফারুক

 আমার দুঃখ ভরা কান্তি লগ্নে ,
 কেউ রইলো না পাশে !
 শত যুক্তি দিয়ে যখন পরিবারকে -
 বুঝাতে বিফল হই ,
 নিদারুন কষ্ট  নিয়ে হেসে রই !
 
 নিজের চাওয়া পাওয়া -
 ভালো লাগার অনুভূতি ,
 সূর্যের কিরণ মেঘ দেয় ঢাকি !
  অন্ধকার আচ্ছন্ন  মনে ,
 অপবাদের বোঝা সই !
 
 স্বাধীনতা নিয়ে যখন স্বপ্ন বুনি ,
 পরাধীনতার শিকলে আছড়ে পড়ি !
 ভালো বাসার মানুষকে -
 যখন কাছে পেতে চাই ,
 পরিবার পরিজন বাঁধা হয়ে দাড়ায় !
 যেমনি করে পরিষ্কার আকাশে ,
 নেমে আসে বৃষ্টি !
 
 আমার এই বিষাদময় জীবন ,
 কাউকে বুঝাতে না পারার  ব্যর্থতা!
 শত কথা শত ব্যাথা চোখ বুঝে রই ,
 নিরানন্দ নিরবচ্ছিন্ন অশ্রু অথৈই !
 আমি কেবল মানুষ হিসাবে -
  তুচ্ছ অতি নগন্য ,
 বেঁচে আছি বেঁচে নেই জরাজীর্ণ !
 
 পরিবারের কথা রাখতে গিয়ে ,
 শত আঘাত শত ব্যাথা বুকে লই !
 আমি তো ডানা বিহীন উড়ন্ত পাখি ,
 কোথাও যেতে চাইলে যেতে নাহি পারি !
 আমার স্বপ্নের মাঝে আসে শত বাঁধা ,
 কিভাবে লড়বো নেই দক্ষতা !
 হাত পা শীতল হয়ে নিঃশ্বাস  স্তব্ধ ,
  স্বার্থের কাছে আমি ভীষণ জব্দ ।
  
  প্রতিবাদের নেই ভাষা দেয় শুধু হুংকার ,
  চোখ দিয়ে চেয়ে দেখি মুখ দিয়ে চুপচাপ !
  স্বার্থের স্বার্থপরতায় ভালো বাসা বলি ,
 যাকে ভালো বাসি কিভাবে ভূলি ।
 হারোনের ভয় হয় না পাওয়ার বেদনা ,
 যতই কাঁদি কেউ তা বুঝে না !
 
 চিন চিন ব্যাথা বুকে মারে যখন বান ,
 তীর যেন ছুঁটে আসে কেড়ে নিবে প্রাণ !
 আমার এই ব্যর্থ জীবন  স্বার্থের  হলি ,
 কারো কাছে স্বার্থপর কারো পাঠা  বলি ।
 
 আমার সাথে খেলা চলে দিনে দুপুর রাতে ,
  কেউ জানতে চায় নি আমার কি লাগে ?
    স্বার্থের দুনিয়া ভালো বাসা অসহায় ,
  ভালো আছি ভালো নেই -
এই আমার হতাশা !
 

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

 নিশাচর   / ওমর ফারুক

নিশাচর / ওমর ফারুক

নিশাচর   / ওমর ফারুক

 নিশাচর 
  ওমর ফারুক 

  নিশাচর প্রাণীদের দিনে যায় না দেখা ,
  রাতে থাকে সক্রিয় !
  অদ্ভুত তাদের জীবন বৈচিত্র অদ্ভুত কর্ম কান্ড !
  দিনের আলোয় লুকিয়ে থাকে ,
  নিজেকে আড়াল করে ।
  রাতে তারা বের হয়ে আসে -
  দানবের রুপ ধরে ।
  
  পেঁচা ইঁদুর শেয়াল বাদুর শ্রেষ্ঠ নিশাচর ।
  তার চেয়ে মহাশ্রেষ্ঠ মানবের চরিত্র !
  সৃষ্টার সৃষ্টি নিশাচর প্রাণী প্রকৃতির উপকার করে ।
  সৃষ্টির সেরা মানুষ কেন নিশাচর রুপ ধরে ?
  চোরাকারবারি ইঁদুর শেয়ালের মতো  দেশের করে ক্ষতি ,
  সুযোগ বুঝে প্রাচার করে -
  অন্ন বস্ত্র দেশের সম্পদ মানব ধ্বংসের সবি !
  
  আরশোলা ছারপোকা মশা মাঁছি -
নিশাচর জাতের তুচ্ছ প্রাণী !
অদ্ভুত তাদের জীবন বৈচিত্র ,
অদ্ভুত তাদের রণক্ষেত্র ।  

  রাতের বেলায় জমে উঠে মদ জুয়ার আসর ,
   সূর্যের আলোয়  লুকিয়ে পড়ে নিশাচর ঘাতক ।
  দেহ ব্যবসাহি প্রতিতারা বের হয় প্রতি রাতে ,
  বিভিন্ন জায়গা বিভিন্ন রকম দাম দর  হাকে !
  
  নিশাচরদের  ইয়াবা হেরোইন   মরণব্যাধি খেলা ,
  যুবক সমাজ অন্ধকারে নিশাচরের মেলা ।
  ধান্দা বাজের ধান্দাগিরি আঁধার রাতে ঘটে ,
  দিনের আলোয় তারা আবার সন্ন্যাসী ও বটে !
  আছে যতো বখাটেরা অসভ্য যতো জাতি ,
  রাতে তারা বের হয়ে আসে পশুর রুপ ধরি ।
  
  ধর্ষণকারী সেই ও নিশাচর ঘাপটি মেরে থাকে ,
  সুযোগ বুঝে করে ধর্ষণ দিনে কিংবা রাতে ।
  অস্ত্র প্রাচার নারী প্রাচার নিশাচরের দাদা ,
  আইনের চোখে ধূলো দেয় কে পরাবে হাতকড়া !
  
  গুম খুন  লুটতরাজ সাম্প্রদায়িক দাঙ্গা বাজ,
  আঁধার রাতের ভয় ভীতি ,
  দিনের আলোয়  মহাঋষি ।
  হিংস্র দানব মহামানব সেই ও নিশাচর ,
  দিনের আলোয় তারা আবার  অতি ভদ্র লোক !
  

বুধবার, ৪ আগস্ট, ২০২১

 মায়ের ত্যাগ  /  ওমর ফারুক

মায়ের ত্যাগ / ওমর ফারুক

 

মায়ের ত্যাগ   ওমর ফারুক

 মায়ের ত্যাগ 
 ওমর ফারুক

 যে দিন বিয়ের লাল শাড়ি পরে -
 কবুল বলে ছিলো ,
 সেই দিন তার শঁখের আসবারপত্র ,
 রেখে আসতে হয়ে ছিলো !
 ত্যাগ করতে হয়েছে -
পরিচিত অপরিচিত নানান জনকে ,
 ছেড়ে আসতে বাধ্য হয়েছে  -
 মাতা পিতা থেকে !
 
 অন্যের গৃহে আশ্রয়ের স্থান খুঁজতেছে ,
 নিজের চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে !
 যে দিন তার  গর্ভে সন্তান এসছে ,
 শত শত হাসির ঝলক মুখে ফুঁটেছে !
 নিজের কথা বাদ দিয়ে  সন্তানের কথা ভাবতেছে ,
 জগৎ জুডে এমন ত্যাগি কে বা হতে পারে ,
 তাই তো মায়ের স্থান ঈশ্বরের নিচে !
 
  গর্ভের সন্তান নিয়ে করতে হয়েছে নানন কাজ ,
 ব্যাথার জ্বালা মনে হতো মরা জিন্দা লাশ !
 খাওয়া দাওয়া অরুচি হাত পা   শীতল ,
 নিঃশ্বাস গুলো ভারী হতো শারীরিক দূর্বল ।
 
 যে দিন আমার আসার সময় হলো -
 সেদিন কি যে ব্যাথা !
 আকাশ বাতাস সাক্ষী তাঁরা ,
 পাড়ার লোকে দিয়ে হারা !
 সেদিন তাহার কি চিৎকার চেঁচামিচি !
 যম দূত যেন আসলো বাড়ি -
 নিবে যমের বাড়ি !
 
 অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করে ,
 আসলাম মায়ের কোলে !
 মুখে তাহার উজ্জল হাসি সব বেদনা ভূলে ,
 শত সাধনার ধন হীরা মানিক পেয়ে !
 
 রাতে যখন কেঁদে উঠতাম -
 সবাই যেত রেগে ,
 তবুও মা বিরক্ত হয় নি ,
 বুকে নিতো টেনে !
 বিছনায় যখন প্রশাব করতাম ,
 ময়লা থাকতো লেগে !
 আমি থাকতাম বুকের উপর ,
 মা থাকতো ভেজা বিছানায় শুয়ে ।
 
 অন্ন অভাব বুঝতে দেয় না ,
 নিজে না খেয়ে থাকে !
 নিজের অংশ টুকু তুলে দেয় সন্তানের হাতে ।
 অসুখ বিসুখে সেবা করে রাত জেগে ভোর ,
 নিজের  স্বাস্থ্যের  যা হওয়ার হোক !
 
 ঈদ পূজায় যত আবদার যতই ধরী ফন্ধী ,
 যথা সাধ্য চেষ্টা করে রাখে না কোন কমতি ।
 সন্তানের ব্যাথা মায়ের ব্যাথা দুঃখ কষ্ট সব ,
 কেমন করে মা জানে বলে দাও না রব !
 
 শত শত দুষ্টামিতে মায়ের শত শাসন ,
 শৈশব কালে মনে হতো সব মিথ্যা -
 সবিই মন গলানো  ভাষণ  !
 শিশু কিশোর যুবক কাল মায়ের ছাঁয়া  বন্ধী ।
 তুমি যখন বাবা হও কর কেন ফন্ধী ?
 
  মা তো তোমার পর নয় কোন -
  সেই তো তোমার হৃদয় স্পন্দন ,
  বৃদ্ধ কালে মা কে -
মনে কর কেন বোঝা ?
  শৈশব কালে মা কঠোর হলো -
  কি হতো তোমার দশা !
 পৃথিবীর সবিই মিথ্যা স্বার্থবাজ  চল চাতুরী ,
 মায়ের মতো নিঃস্বার্থ উদার কাউকে পাবে না ।
 যে যার মতো সুবিধা নিবে -
 তোমার বিপদে মা ছাড়া -
কেউ পাশে রইবে না ।