কান্না
ওমর ফারুক
মেঘ কাঁদে বৃষ্টি হয়ে ,
বিরহের অশ্রু ঝরে !
ক্ষুধা পেলে কাঁদে শিশু ,
গরীব মরে অনাহারে !
ব্যাথার জ্বালায় কাঁদে মানুষ ,
নিরবে বা চিৎকার করে !
জন্ম নিলে কাঁদে শিশু ,
মৃত্যুর কালে স্বজন কাঁদে !
ভালো বাসায় প্রেমিক কাঁদে ,
স্মৃতির গুলো মনে পড়লে !
লোভে পড়ে কাঁদে আবার -
হারিয়ে গেলে তখন বুঝে !
সত্য কাঁদে করুনসুরে ,
মিথ্যার কাছে হেরে গেলে !
মজলুম কাঁদে ফরিয়াদ করে ,
অত্যাচারের স্বীকার হয়ে !
নিরাপরাদ কাঁদে অপরাধী হয়ে ,
বিনা দোষে অশ্র ঝরে !
অসুস্থ হলে কাঁদে আবার -
মৃত্যুকে স্মরণ করে !
কান্না হলো পাওনা -
বিষাদময় জীবন ,
কান্ন নিয়ে বেঁচে থাকি নিষ্ঠুর ভূবণ ।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন