ওমর ফারুক
পিরিত কাঠালের আঠা লাগলে না কি ছাড়েনা ,
পিরিত যারা করে তাদের চোখের পলক পড়ে না !
পিরিত হলো বাশের বাঁশি সুরটা অতি মিষ্টি ,
পিরিত হলো দু-হ্নদয়ের অনন্য এক সৃষ্টি !
পিরিত আবার তুষার অনল জ্বলেরে দাউ দাউ ,
পিরিত করে কেউ আবার কান্দেরে হাউ মাউ !
পিরিত হল হাজার টাকার কচ কচে এক নোট ,
পিরিত হল লোভী প্রিয়ার হাসি মাখা ঠোট !
পিরিত করে ছ্যাকা খেয়ে কেউ যে দেবদাস ,
পিরিত করে কেউ আবার হচ্ছে মিশে লাশ !
পিরিত মানে নিশি রাতে মোবাইল আলাপ ,
পিরিত হলো দুই পাগলের মিথ্যা সুখের প্রলাপ !

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন