মোবাইল ফোন
মোঃ মঈন উদ্দিন
সারা দিন কত শত কল আসে ফোনে ,
হ্যালে হ্যালে তারপর কথা কানে কানে !
হাসা - হাসি বাসা - বাসি চলে সারা ক্ষন ,
নিমেষেই দেয়া নেয়া হয়ে যায় মন !
তারপর দেখাদেখি কোন অবস্থানে ,
হাতে রেখে হাত চলে দুই জনে !
তার কিছু দিন ইয়ের পর বিয়ে ,
হানি মুনে লন্ডন যায় তাকে নিয়ে !
দেশ টাতে ফিরে এসে চলে মাতামাতি ,
কিছু দিন পরপর লাগে গুতাগুতি !
থামেনা তো কিছুতেই করা দোষাদোষি ,
চলে না তো এ ভাবে জীবনটা যে আর ,
দিনরাত ভাবি দোষ টা যে কার !
ভেঙ্গে যায় ভালবাসা ভেঙ্গে যায় মন ।
সব কিছুর মূল কারণ মোবাইল ফোন
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন