শনিবার, ৮ জুন, ২০১৯

অহংকার

অহংকার

ওমর ফারুক


অহংকার মানাই শুধু আজাজীলেরে,

মানব জাতির অহংকারে,

ইবলিশ খিলখিলিয়ে হাসে ।

মানব সৃষ্টির পূর্ব এই ধরণী জ্বীনের ।

দূষ্ট জ্বীন দমন করে,

সৃষ্টার মনে নিলো ঠাঁই ।

আজাজীলের ইবাদতে ফেরেশতার উপাধি পায় ।

আদমকে সৃষ্টি করে,

ফেরেশতার আনলো ডেকে !

আদমকে সেজদা করে,

ফেরেশতার উধ্ধে দিলো ঠাই ।

সবাই করিলো ইবলিশ করে নাই ।

আল্লাহ গেলেন রেগে,

কিসের অহংকার তোর ,

কেন সেজদা করিস নাই ।

ইবলিশ বলে আমি হলাম আগুনের তৈরী !

আদম হলো মাটির ।

আদম থেকে উধ্ধে আমি ,

সেজদা কমনে করি ।

অহংকার মানাই শুধু আজাজীলেরে

মানব জাতির অহংকারে,

ইবলিশ খিলখিলিয়ে হাসে ।

আল্লাহ তাকে জান্নাত খেকে দিলেন বের করে ,

ইবলিশ শুধু অনুশোচনাই মরে ।

ফেরাউন ছিলো বড়ই নাফর মান ,

নিজেকে বলে খোদা,

রাজ্য জুডে জারি করে ফরমান ।

হঠ্যাৎ একদিন স্বপ্ন দেখে ,

রাজ্য তার কেডে নেবে ।

বনী ঈসরাইল হতে এক পয়গাম ।

ফেরাউন গেলো ক্ষেপে,

বনী ঈসরাইলদের হত্যা করে,

রাজ্য জুডে পুরুষ শুন্য হীন।

অবশেষে সিধান্ত হয়,

ছয় মাস চলবে হত্যা,

ছয় মাস বন্ধ রাখা হয় ।

যেই মাসে হত্যার বিধান ছিলো,

সেই মাসে মুসা আঃ দিলো ।

শত্রুকে দিয়ে শত্রুকে লালন,

পুত্রের মতো তাকে করতেছে পালন ।

সৃষ্টার খেলা সৃষ্টি কি বুঝতে পারে ।

হঠ্যাৎ একদিন ডাকলো মুসাকে আঃ ।

আমি তোমার রব,

ফেরাউনের কাছে গিয়ে খুলে বলো সব ।

মুসা আঃ এর এতো যুক্তি তর্ক,

ফেরাউন নাহি শুনে,

অহংকারে পতনের দিন গুনে ।

অহংকারে নীল নদে গেলো ডুবে,

মরার আগে ফেরাউন তওবা করতে চায় ,

আল্লাহ বলে ওকে আমার দরকার নাই ।

অহংকার মানাই শুধু আজাজীলেরে,

মানব জাতির অহংকারে,

ইবলিশ খিলখিলিয়ে হাসে ।

ইব্রাহীমের কাহিনী শুনো,

পুরোহীত বংশে জন্ম পরিচয় ।

একদিন মাটির খোদা নিয়ে গেলো হাটে ,

খোদাকে রেখে দাড়িয়ে থাকে ।

পিতা বলে কিরে বেটা,

খোদা বিক্রি কেন ব্যাথা ?

পুত্র বলে খোদার দাম খোদা বলে আমি বলার কে ।

সুযোগ বুঝে ইব্রাহীম ভেঙ্গে ফেললো খোদা ,

কে এমন নাফরমান,

খোদাদের কে করেছে অপমান ।

ইব্রাহীম তুমি করেছো,

আমি কেন ভাঙ্গবো এদের ,

জিজ্ঞাস করো তোমাদের খোদাদের ।

এরা তো মাটির তৈরী কথা বলে না,

এই কাজ তুমি ছাডা কেউ করবে না ।

তাহলে ডাকো কেন তাদের ,

যারা রক্ষা করতে পারে না নিজেদের ।

নমরুদ বলে পালাও একে,

আগুনের কুন্ডলিতে ।

দেখি আল্লাহ কিভাবে রক্ষা করে ।

আল্লাহ তাকে রক্ষা করে,

আগুনকে ঠান্ডা হতে বলে ।

তবুও নমরুদ শিক্ষা গ্রহণ নাহি করে ।

ইব্রাহীম বলে আমার আল্লাহ যুদ্ধ করবে,

আমার আল্লাহ সৈন্য মশা,

তোমার এইবার দপারপা।

তা শুনে সৈন্যরা অট্রহাসি হাসে ।

মশার আক্রমনে ভালো করে ফাসে ।

তুচ্ছ মশা নাকে ডুকে করছে বৌ বৌ,

নমরুদ বলে কি করি হায় হায়,

চিকিৎসার জন্য কোথায় যাই ।

চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা খুজে,

ঔষুধ হিসাবে জুতার বাডি মিলে,

যেই সৃষ্টা দিয়ে ছিলো সম্মান,

তিনি করেছে এমন অপমান ।

অহংকার মানাই শুধু আজাজীলেরে,
মানব জাতির অহংকারে,

ইবলিশ খিলখিলিয়ে হাসে ।

শুন ভাই আবরাহামের কথা,

বিশাল হস্ত বাহিনী নিয়ে কাবা ধ্বংশ করতে যায় ।

মক্কা বাসীরা ডাকে খোদাকে,

তোমার ঘর তুমি রক্ষা করো,

আমাদের কিছু নাইরে ।

আল্লাহ অতি খুদ্র পাখি দিয়ে

আবরাহার বাহিনীকে দমন করে ।

অহংকার মানাই শুধু আজাজীলেরে,

মানব জাতির অহংকারে,

ইবলিশ খিলখিলিয়ে হাসে ।

অহংকারের বদলতে আদ জাতি,ছামুদ জাতি,সালেহ জাতি

লূত জাতি,বিভিন্ন জাতি গোষ্ঠী ধ্বংশ করে ।

নবীর বংশের আবু জেহেল,আবু লাহব,আবু লাহাব পাইলো নাকো ছাড়,

অহংকার করে পাবে না কেউ মাফ ।

অহংকার মানাই শুধু আজাজীলেরে,

মানব জাতির অহংকারে,

ইবলিশ খিলখিলিয়ে হাসে ।



শেয়ার করুন