শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

ক্যাসিনো থেকে কোন নেতা কত টাকা পান দেখা হচ্ছে: কাদের




আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 
ক্যাসিনোমালিকেরা কোন দলের কোন নেতাকে কত টাকা মাসোহারা দেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
জ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ১৩ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় ড্রাইভারস ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী কাদের বলেন, দুর্নীতি, অপকর্ম, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন। অপরাধীরা যে দলেরই হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
শেয়ার করুন