বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

সৌন্দর্য বিজ্ঞান



সৌন্দর্য বিজ্ঞান
  হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের
  সময় সাজসজ্জা পরিধান করে নাও,
  খাও ও পান কর এবং অপব্যয় করো না।
  তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।
  আপনি বলুনঃ আল্লাহর সাজ-সজ্জাকে,
  যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন
  এবং পবিত্র খাদ্রবস্তুসমূহকে কে হারাম করেছে?
  আপনি বলুনঃ এসব নেয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্যে
  এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্যে।
  এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত 
  বর্ণনা করি তাদের জন্যে যারা বুঝে।
  আপনি বলে দিনঃ আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল
  বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য
  এবং হারাম করেছেন গোনাহ, অন্যায়-অত্যাচার 
  আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা,
  তিনি যার কোন, সনদ অবতীর্ণ করেননি 
  এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা, যা তোমরা জান না।
আল কোরআন সুরা আরাফ আয়াত ঃ 31,32,33
ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য 
এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার 
কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্যে উত্তম।
আল কোরআন সুরা কাফ আয়াত ঃ 46
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
                                                 আল কোরআন সুরা ত্বীন আয়াত ঃ 4,5
শেয়ার করুন