বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

ইসলামে সকলের মর্যাদা সমান হওয়া সর্ম্পকে ?


 ইসলামে সকলের মর্যাদা সমান হওয়া সর্ম্পকে ?
তোমাদের আশার উপর ও ভিত্তি নয় এবং আহলে-কিতাবদের আশার উপরও না।
যে কেউ মন্দ কাজ করবে, সে তার শাস্তি পাবে
এবং সে আল্লাহ ছাড়া নিজের কোন সমর্থক বা সাহায্যকারী পাবে না।
যে লোক পুরুষ হোক কিংবা নারী, কোন সৎকর্ম করে এবং বিশ্বাসী হয়,
তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণ ও নষ্ট হবে না।
 আল কোরআন সুরা নিসা আয়াত ঃ 123,124
  আপনি জিজ্ঞেস করুনঃ সর্ববৃহৎ সাক্ষ্যদাতা কে ?
  বলে দিনঃ আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী।
  আমার প্রতি এ কোরআন অবর্তীর্ণ হয়েছে-যাতে আমি তোমাদেরকে
  এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি।
  তোমরা কি সাক্ষ্য দাও যে, আল্লাহর সাথে অন্যান্য উপাস্যও রয়েছে ?
  আপনি বলে দিনঃ আমি এরূপ সাক্ষ্য দেব না। বলে দিনঃ তিনিই একমাত্র উপাস্য;
  আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত।
  আল কোরআন সুরা আন আম   আয়াত ঃ 19
  আর তাদেরকে বিতাড়িত করবেন না,
 যারা সকাল-বিকাল স্বীয় পালকর্তার এবাদত করে, তাঁর সন্তুষ্টি কামনা করে।
 তাদের হিসাব বিন্দুমাত্রও আপনার দায়িত্বে নয়
 এবং আপনার হিসাব বিন্দুমাত্রও তাদের দায়িত্বে নয় যে,
 আপনি তাদেরকে বিতাড়িত করবেন।
 নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভূক্ত হয়ে যাবেন।
 আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি যাতে তারা বলে যে,
 এদেরকেই কি আমাদের সবার মধ্য থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন?
 আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন ?
   আল কোরআন সুরা আন আম   আয়াত ঃ 52,53
 বলে দাও, হে মানব মন্ডলী। তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রসূল,
 সমগ্র আসমান ও যমীনে তার রাজত্ব। একমাত্র তাঁকে ছাড়া আর কারো উপাসনা নয়।
 তিনি জীবন ও মৃত্যু দান করেন।
 সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর তাঁর প্রেরিত উম্মী নবীর উপর,
 যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তাঁর সমস্ত কালামের উপর।
 তাঁর অনুসরণ কর যাতে সরল পথপ্রাপ্ত হতে পার। 
    আল কোরআন সুরা আরাফ   আয়াত ঃ 158
যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমাণদার,
পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব
এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরষ্কার দেব যা তারা করত।
আল কোরআন সুরা নাহল   আয়াত ঃ97
আল্লাহ বলবেনঃ আমার সামনে বাকবিতন্ডা করো না
আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম।
আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই।
আল কোরআন সুরা কাফ  আয়াত ঃ 28,29
পরম কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবর্তীণ করেছেন,
যাতে সে বিশ্বজগতের জন্যে সতর্ককারী হয়,।
 আল কোরআন সুরা ফুরকান  আয়াত ঃ 1
 আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্যে সুসংবাদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি;
 কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।
  আল কোরআন সুরা সাবা   আয়াত ঃ 28
শেয়ার করুন