শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

পবিরত্রা নামায ও পরিষ্কার পরিছন্ন ?



পবিরত্রা নামায ও পরিষ্কার পরিছন্ন ?
সমস্ত নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে।
আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।
আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ 238
আর যখন তাদের কছে পৌঁছে কোন সংবাদ শান্তি-সংক্রান্ত কিংবা ভয়ের,
তখন তারা সেগুলোকে রটিয়ে দেয়। আর যদি সেগুলো পৌঁছে দিত রসূল
পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত, তখন অনুসন্ধান করে দেখা যেত সেসব বিষয়,
যা তাতে রয়েছে অনুসন্ধান করার মত। বস্তুতঃ আল্লাহর অনুগ্রহ ও করুণা
 যদি তোমাদের উপর বিদ্যমান না থাকত তবে
 তোমাদের অল্প কতিপয় লোক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত!
ল কোরআন সুরা নিসা আয়াত ঃ 83
যখন তোমরা কোন দেশ সফর কর, তখন নামাযে কিছুটা
 হ্রাস করলে তোমাদের কোন গোনাহ নেই,যদি তোমরা আশঙ্কা কর যে,
 কাফেররা তোমাদেরকে উত্ত্যক্ত করবে।
 নিশ্চয় কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু।
আল কোরআন সুরা নিসা আয়াত ঃ 101
হে মুমিনগণ, যখন তোমরা নামাযের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল
 ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং পদযুগল গিটসহ।
 যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও
 এবং যদি তোমরা রুগ্ন হও, অথবা প্রবাসে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে
 অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর, অতঃপর পানি না পাও,
 তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও-অর্থাৎ, স্বীয় মুখ-মন্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল।
 আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান
 এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ কর।
আল কোরআন সুরা মায়িদা আয়াত ঃ 6
হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও,
 খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।
আল কোরআন সুরা আরাফ আয়াত ঃ 31
সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন
এবং ফজরের কোরআন পাঠও। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়।
আল কোরআন সুরা বনীইসরাঈল আয়াত ঃ  78
বলুনঃ আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে,
যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই।
আপনি নিজের নামায আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না।
 এতদুভয়ের মধ্যমপন্থা অবলম্বন করুন।
আল কোরআন সুরা বনীইসরাঈল আয়াত ঃ 110
আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর।
আল কোরআন সুরা ত্বোহা আয়াত ঃ 14
সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য্য ধারণ করুন
এবং আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষনা করুন সূর্যোদয়ের পূর্বে,
 সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষনা করুন
 রাত্রির কিছু অংশ ও দিবাভাগে, সম্ভবতঃ তাতে আপনি সন্তুষ্ট হবেন।
আল কোরআন সুরা ত্বোহা আয়াত ঃ 130
আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ দিন
এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোন রিযিক চাই না।
আমি আপনাকে রিযিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ।
আল কোরআন সুরা ত্বোহা আয়াত ঃ 132
যাদেরকে তাদের ঘর-বাড়ী থেকে অন্যায়ভাবে বহিস্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে,
 তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ। আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন,
 তবে (খ্রীষ্টানদের) নির্ঝন গির্জা, এবাদত খানা, (ইহুদীদের) উপাসনালয়
 এবং মসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত, যেগুলাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়।
 আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন, যারা আল্লাহর সাহায্য করে।
 নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর।
আল কোরআন সুরা হাজ্জ আয়াত ঃ40
যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
আল কোরআন সুরা মুমিনুন আয়াত ঃ 2
আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন,
সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে
আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন,
সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে
আল কোরআন সুরা নুর আয়াত ঃ 36,37
নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।
আল কোরআন সুরা নুর আয়াত ঃ 56
শেয়ার করুন