শনিবার, ২ নভেম্বর, ২০১৯

পুষ্টি বিজ্ঞান.....

পুষ্টি বিজ্ঞান.....
 অতঃপর  চোষণ করে নাও প্রত্যেক প্রকারের ফল হতে,
 তার পর তোমরা রবের সরল পথে চলতে থাক ,
 আর তার উদার হতে নানা বর্ণের পানীয় নির্গত হয় ,
 যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে ।
 নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্পদায়ের রয়েছে নির্দশন ।
 আল কোরআন সুরা নাহল আয়াত ঃ 69
 আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান
 এবং প্রবাহিত করি তাতে নির্ঝরিণী।
 যাতে তারা তার ফল খায়। তাদের হাত একে সৃষ্টি করে না।
 অতঃপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন?
 আল কোরআন সুরা সুরা ইয়াসিন আয়াত ঃ 34,35
 তারা কি দেখে না, তাদের জন্যে আমি আমার নিজ হাতের তৈরী বস্তুর দ্বারা 
 চতুস্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক।
 আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি।
 ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।
 তাদের জন্যে চতুস্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে।
 তবুও কেন তারা শুকরিয়া আদায় করে না?
  আল কোরআন সুরা সুরা ইয়াসিন আয়াত ঃ71-73
তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
  এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
  আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।

 আল কোরআন সুরা সুরা আর রহমান আয়াত ঃ10,11,12
শেয়ার করুন