মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

পর্দা সর্ম্পকে


পর্দা সর্ম্পকে ..........
  হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না,
  যে পর্যন্ত আলাপ-পরিচয় না কর এবং গৃহবাসীদেরকে সালাম না কর।
  এটাই তোমাদের জন্যে উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ।
  যদি তোমরা গৃহে কাউকে না পাও, তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না।
  যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে।
  এতে তোমাদের জন্যে অনেক পবিত্রতা আছে এবং তোমরা যা কর,
  আল্লাহ তা ভালোভাবে জানেন।
  যে গৃহে কেউ বাস করে না, যাতে তোমাদের সামগ্রী আছে এমন গৃহে প্রবেশ
  করাতে তোমাদের কোন পাপ নেই  এবং আল্লাহ জানেন
  তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর।
  মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে।
  এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
  ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে
  এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান,
  তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে
  এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র,
  স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ,
  তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে,
     তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে।
    মুমিনগণ,   তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।
  আল কোরআন সুরা নুর আয়াত ঃ 27-31
   মুমিনগণ! তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি
   তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাযের পূর্বে,
   দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখ এবং এশার নামাযের পর।
          এই তিন সময় তোমাদের দেহ খোলার সময়।
      এ সময়ের পর তোমাদের ও তাদের জন্যে কোন দোষ নেই।
      তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়,
         এমনি ভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন।
            আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
            আল কোরআন সুরা নুর আয়াত ঃ58
  হে মুমিনগণ! তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা
  খাওয়ার জন্য আহার্য রন্ধনের অপেক্ষা না করে নবীর গৃহে প্রবেশ করো না।
  তবে তোমরা আহুত হলে প্রবেশ করো, তবে অতঃপর খাওয়া শেষে
  আপনা আপনি চলে যেয়ো, কথাবার্তায় মশগুল হয়ে যেয়ো না।
  নিশ্চয় এটা নবীর জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের কাছে সংকোচ বোধ করেন;
  কিন্তু আল্লাহ সত্যকথা বলতে সংকোচ করেন না।
  তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে।
  এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ।
  আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া এবং তাঁর ওফাতের পর তাঁর পত্নীগণকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ নয়।
  আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ।
  তোমরা খোলাখুলি কিছু বল অথবা গোপন রাখ, আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।
  নবী-পত্নীগণের জন্যে তাঁদের পিতা পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নি পুত্র,
  সহধর্মিনী নারী এবং অধিকার ভুক্ত দাসদাসীগণের সামনে যাওয়ার ব্যাপারে গোনাহ নেই।
  নবী-পত্নীগণ, তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয় প্রত্যক্ষ করেন।
  আল কোরআন সুরা আহযাব আয়াত ঃ 53-55
  যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়,
  তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।
  আল কোরআন সুরা আহযাব আয়াত ঃ58
  
শেয়ার করুন