রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

যৌবন বিজ্ঞান....



যৌবন বিজ্ঞান.....
 হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, 
 যে পর্যন্ত আলাপ-পরিচয় না কর এবং গৃহবাসীদেরকে সালাম না কর।
 এটাই তোমাদের জন্যে উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ।
 আল কোরআন সুরা নুর আয়াত ঃ 27
 মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে
 এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে।
 এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে।
 নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
 আল কোরআন সুরা নুর আয়াত ঃ30
 ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে
 এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে।
 তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে
 এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে
 এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা
 , ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ,
 ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত 
 কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের 
 গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে।
 মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, 
 যাতে তোমরা সফলকাম হও।
 আল কোরআন সুরা নুর আয়াত ঃ31
 যারা বিবাহে সামর্থ নয়, তারা যেন সংযম অবলম্বন করে
 যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন।
 তোমাদের অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায়,
 তাদের সাথে তোমরা লিখিত চুক্তি কর যদি জান যে,
 তাদের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তোমাদেরকে যে, অর্থ-কড়ি দিয়েছেন,
 তা থেকে তাদেরকে দান কর। তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে
 তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য কারো না
 । যদি কেহ তাদের উপর জোর-জবরদস্তি করে, তবে তাদের উপর
 জোর-জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু।
 আল কোরআন সুরা নুর আয়াত ঃ33
 আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও, 
 অতঃপর তারা নির্ধারিত ইদ্দত সমাপ্ত করে নেয়,
 তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও 
 অথবা সহানুভুতির সাথে তাদেরকে মুক্ত করে দাও। 
 আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি
 করার উদ্দেশ্যে আটকে রেখো না।
 আর যারা এমন করবে, নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে।
 আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না।
 আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ কর, যা তোমাদের উপর রয়েছে
 এবং তাও স্মরণ কর, যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর
 নাযিল করা হয়েছে যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়। 
 আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে, আল্লাহ সর্ববিষয়েই জ্ঞানময়।
 আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ231
 আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত।
 আর যদি সে আল্লাহর প্রতি এবং আখেরাত দিবসের উপর ঈমানদার হয়ে থাকে,
 তাহলে আল্লাহ যা তার জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয়।
 আর যদি সদ্ভাব রেখে চলতে চায়, তাহলে তাদেরকে ফিরিয়ে
 নেবার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে।
 আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে,
 তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী।
 আর নারীরদের ওপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে।
 আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, বিজ্ঞ।
 আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ228
 আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও 
 এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ন করতে থাকে, 
 তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে
 নিয়মানুযায়ী বিয়ে করতে বাধাদান করো না।
 এ উপদেশ তাকেই দেয়া হচ্ছে, যে আল্লাহ ও 
 কেয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে।
 এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা।
 আর আল্লাহ জানেন, তোমরা জান না।
 আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ232

শেয়ার করুন