কুষ্টিয়ায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে ষোলদাগ পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী মেজবাউল আলম (৩০), তার মা মাহমুদা খাতুন (৫৫), স্ত্রী শিরিন সুলতানা (২৫) ও আট মাস বয়সী ছেলে ইব্রাহিম মিহাত। নিহত অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি।
ভেড়ামারা থানার ওসি শুভ প্রকাশ ফারুক জানান, মেজবা তার স্ত্রী-সন্তান নিয়ে ঝিনাইদহের শ্বশুরবাড়ি থেকে রাজশাহীর বাড়িতে যাচ্ছিলেন। পথে ট্রাকের সাথে সংঘর্ষ হলে অটোরিকশার চালকসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত আরো দুইজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তারাও মারা যান।’
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন বলে তিনি জানান।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন