বিপিএলের মিরপুর পর্বে সেভাবে দেখা যায়নি গ্যালারি ভরা দর্শক। সেটির একটি বড় কারণ মনে করা হচ্ছে টিকেটের উচ্চমূল্যকে। তবে চট্টগ্রাম পর্বেও কমছে না টিকেটের দাম। সবচেয়ে কম মূল্যের টিকেটের দাম যথারীতি ২০০ টাকা।
আগামী মঙ্গলবার শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। শহরের দুটি জায়গায় পাওয়া যাবে টিকেট, এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন টিকেট বুথ ও সাগরিকায় বিটেক মোড়ের বুথে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেনা যাবে টিকেট।
২০০ টাকায় মিলবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকেট। ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউজ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা ও রুফ টপের টিকেট ১ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য অবশ্য চট্টগ্রামে কম, ১ হাজার ৫০০ টাকা। মিরপুরে যেটি ছিল ২ হাজার টাকা।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন