ইনজুরি যেনো পিছুই ছাড়ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। ভারতের সঙ্গে কলকাতা টেস্টে চোট পেয়ে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। পরে মাঠে ফিরলেও আবারো চোটের কারণে দল থেকে ছিটকে যান। এরপর গত ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচে ফের ইনজুরিতে পরেন জাতীয় দলের এই অলরাউন্ডার। এই ইনজুরিতে বিপিএলেরর সিলেটপর্বে খেলা হচ্ছে না তার।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাহমুদউল্লাহ সিলেট পর্বের ম্যাচেও খেলতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।
সোমবার থেকে রানিং শুরু করবেন মাহমুদউল্লাহ। তবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ককে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক।
এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ পল নিক্সন রোববার দলেরর অনুশীলন শেষে জানান, মাহমুদউল্লাহর মাঠে ফিরতে আরও সময় প্রয়োজন।
নিক্সন বলেন, ‘আমার মনে হয়, সে পরবর্তী ম্যাচ খেলবে না। তার হ্যামস্ট্রিং ইনজুরি আছে, যেটা তার আগেই ছিলো। সে শতভাগ ফিট নয়।’
তিনি আরও বলেন, ‘তার শরীরের ওপর চাপ গেছে, পাঁচদিনের মধ্যে চারটা ম্যাচ খেলেছে সে, এটা মনে রাখতে হবে। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। আর এক সপ্তাহেরও বেশি সময় লাগবে রিয়াদের মাঠে ফিরতে।’

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন