বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

নিজেকে গুলি করার কথা' ভেবেছিলেন জেসুস

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বুধবার দিনামো জাগরেবের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে সিটির প্রথম তিন গোল করেন জেসুস। পূরণ করেন ১০০ ক্যারিয়ার গোলের মাইলফলক।
গত অক্টোবর ও নভেম্বরে টানা ৭০০ মিনিটের বেশি সময় ও সব মিলে দশ ম্যাচ গোলের দেখা পাননি জেসুস। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি পিছিয়ে পড়েছে ১৪ পয়েন্ট।
কঠিন সেই সময়ের প্রসঙ্গে জেসুস জানান, তখন কতটা হতাশার মধ্যে ছিলেন তিনি। তার উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে দ্য টেলিগ্রাফ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।
“সত্যিই, গত মাসে আমি ভালো ছিলাম না, সুখে ছিলাম না। এসময় ৯ অথবা ১০টি ম্যাচ খেলেছিলাম এবং কোনো গোল করতে পারিনি। অনেক সুযোগ নষ্ট করেছিলাম, এসব কারণে ভালো ছিলাম না।”
“অন্য খেলোয়াড়দের নিয়ে নয়, নিজেকে নিয়েই কেবল বলতে পারি। কিন্তু যখন আমি ভালো না থাকি তখন নিজের মাথায় গুলি করতে মন চাই, কারণ এটা আমার জন্য কঠিন।”
মূলত সিটির দ্বিতীয় পছন্দের স্ট্রাইকার জেসুস। প্রথম পছন্দের সের্হিও আগুয়েরো এখন চোটে বাইরে থাকায় নিয়মিত সুযোগ পাচ্ছেন তিনি। মৌসুমের শুরুতে তাকে বেঞ্চে রেখে কোচ পেপ গুয়ার্দিওলা আর্জেন্টাইন ফরোয়ার্ডকে একাদশে খেলানোয় হতাশ ছিলেন বলেও জানান জেসুস।
শেয়ার করুন