আগের চেয়ে ৬৭ শতাংশ দাম বেশি হওয়ায় ২০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও ২০ লাখ লেমিনেশন ফয়েল কেনার একটি প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল, এখন একই দামে ওই প্রতিষ্ঠানে থেকেই সেগুলো কিনছে সরকার।বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ ক্রয় প্রস্তাবে সায় দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভুল হিসাবের ভিত্তিতে ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তারা।
গত ২৭ নভেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে এ প্রস্তাব ফেরানোর পক্ষে কারণ দেখিয়ে অর্থমন্ত্রী বলেছিলেন, “আইডি গ্লোবাল সলিউশনস লিমিটেডের প্রস্তাবিত দর আগেরবারের খরচের চেয়ে ৬৭ শতাংশ বেশি, প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে।”
ওই সভা শেষে জানানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে আরও চার-পাঁচটি কোম্পানির সঙ্গে দর কষাকষি করে একটি প্রতিযোগিতাপূর্ণ দর নির্ধারণ করে আগামী ১৫ দিনের মধ্যে নতুন প্রস্তাব নিয়ে আসতে বলা হয়েছে।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন