![]() |
তোমার
মতো হতে পারি নাই
ওমর ফারুক
এই
যে তোমার বিচিত্র রুপ লাবণ্য ,,
হ্নদয়ের
অরণ্যে মায়ার আকুতি ,,
যে
কোন যুবককে মুগ্ধ করবে ।
অশ্রুর
ঝর্ণা ধারা –
প্রকৃতির
রহস্যকে হারাতে পারবে ।
তোমার
মায়া জালে –
দেবতার
ও যে বন্ধী ।
সেখানে
আমি তো খেলনার পুতুল ।
তোমার
মীর জাফরের ন্যায় বিশ্বাস ঘাতকতা ,
আমাকে
যে পরাজয় করতে বাধ্য করেছে ।
হিটলারের
ন্যায় দৃষ্টি ভঙ্গি ,
আমি যে সদাই শংকিত ।
ক্ষুধাত্ব
সিংহের গর্জনে –
আমি
যে উম্মাদের মতো ছুটছি ।
আমি
তো মাকড়সা নয় –
আমার হ্নদয়ে জাল বুনবো ।
আমি
মীর জাফর নয় ,
স্বার্থের জন্য বিশ্বাস ঘাতকতা করবো ।
আমি
তো হিটলার নয়
যে নিজের হুকুমত জারি রাখবো ।
আমি
তো তোমার মতো নয় –
যে
ছলনার জালে ,
কাউ
কে হারাতে পারবো ।
চাইলে
আমি সবার মতো হতে পারি ।
শুধু
তোমার মতো হতে পারি না ।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন