শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

এখনো পুড়ছি

এখনো পুড়ছি ওমর ফারুক

 

এখনো পুড়ছি
ওমর ফারুক

এখনো পুড়ছি ,
পোড়া গন্ধ চার দিকে –
স্বপ্নের রাজ্যে লেলিহান শিখা ।
ভয়ে শিউরে উঠে বুক ,
চোখ মুদালেই-
ভোরের কাগজে র্ধষনের চিত্র ।
কোথাও শুকুনের উল্লাস ,
কোথাও অসহায়ের  আর্তনাদ ।

মানবাধিকারের তোতা পাখি –
কেবল বক বক করে যাচ্ছে ।
ধ্বংসের স্তূপ স্মরণ করে দিচ্ছে ,
সবলের কাছে দূর্বল অসহায় ।

এখনো পুড়ছি ,
এখনো নাকে সেই পোড়া গন্ধ-
ভেসে চলে আসে ।

যা করে ছিল পাক হানাদার তার দোসররা ।
গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ ।
এখনো বাংলা মায়ের সম্ভ্রম হারানোর চিৎকার শুনি ।
যা করে ছিল পাক হানাদার তার দোসররা ।

 এখনো দেখি বিচারের নামে প্রহসন ,
রক্ত পিপাসুদের দূর্নীতি অনিয়ম –
গুম খুন লুটরাজ র্ধষণ ।
যা করে ছিল পাক হানাদার তার দোসররা ।

 এখনো পুড়ি ,,
হ্নদয়ে যে পোড়া ক্ষত সৃষ্টি হয়েছে ,
তা আজীবন বয়ে বেড়াচ্ছি ।
মানুষে মানুষে দাঙ্গা বাধায় ,
স্বার্থনেশি মহল ।

মাথার উপরে বন্ধুকের গুলি ,
শ্বাস রুদ্ধ করে প্যাপিষ্টরা ।
চার দিকে চিৎকার আর চেচামেচি ,,

বাঁচাও আমাদের বাঁচাও –
আমরা বাঁচতে চাই ।
হাত বাড়ালে মৃত্যু ,,
শত কাকুতি মিনতি –
দানবের মনে –
উল্লাস বয়ে আনে ।
শেয়ার করুন