মায়াবী পরী
ওমর ফারুক
মুখ তার কারুকার্য্য গোলাফের কলি ,
চোখ তাহার নিশাচর -
দীঘল লম্বা বেনী ।
ভ্রু গুলো সরু পথ-
বৃক্ষ সারি সারি ।
দাঁত গুলো মুক্তা ঝরা -
হীরের মালা খনি ।
দেহের গড়ন বুনো হাঁস -
জল সাঁতারের ন্যায় ।
এই ভর দুপুরে কে ডাকিল আমায় ।
গায়ের বর্ণ কালো সাদা -
সুমিষ্টি কোকিলের ভাষা ।
তিমির আঁধারে -
যে নাবিক হারিয়েছে দিশা ।
অন্ধকারের প্রদীপ সেই-
জ্যোস্নাকে হারায় ।
চরণের ঘঙুরে পশুরা খেলে ,
প্রকৃতির মায়াবতী-
যুবকের মনে দৌলা জাগে ।
হ্নদয়ের ঐশ্বর্যে রাণী সেই -
প্রকৃতির কল্যাণ বয়ে আনে ।
কবির যত কাব্য -
তাহা তোমার নিচে ।
লাল পরী নীল পরী -
সব কিছু মিছে -
তুমি হলে মায়া পরী -
এই ভর দুপুরে এলে ।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন