শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

বৌয়ের প্রসংসা

বৌয়ের প্রসংসা  ওমর ফারুক

 





 বৌয়ের প্রসংসা
ওমর ফারুক


বিয়ের পরে বউ যেমনি হোক ,
বলতে হবে ভালো !
 সত্য কথা বলতে গেলে ,
মুখ করে কালো!

কাজে কর্মে অলস হলে ও ,
  বলতে হবে লক্ষী !
 রেগে গেলে পিষাস হলে ও –
বলতে হবে দেবী !
নইলে যে বউ চলে যাবে বাপের বাড়ি ।

  ঘর থাকে আগোচালো ,
      দেখার কেউ নাই !
অফিস থেকে ফিরে এসে –
 করতে হয় ভাই !

শখের বসে যদিও সে  রান্না বান্না করে ,
হলুধ দিতে মরিচ দেনা হাটু পানি তাতে ।
চেহারা কি আর বলবো ডানা কাটা পরী ,
 তাহার ঘরে নাই কসমেটিকের জুড়ি ।

পোষাক আশাক ছেড়া পাটা অতি ফ্যাশান করে ,
 ছেলে বুড়ো সবার নজর কাটে ।
 বসে বসে তাহা খায় হরেক রকম খাবার ,
তাহার জন্য থাকে না –
অন্য সবার আহার ।

অকালে মেদ বাড়ে –
বাড়ে পেটের ভূড়ি ,
 তাহালে দেখলে মনে হয়  -
 ইহা মোটা হাতি ।

কেউ দেয় কালি পূজা কেউ করে লক্ষী
 কেউ আবার দূর্গা স্বরসতি ।
আমি করি বৌ পূজা –
লজ্জা চরমে মরি ।

 এই সব কথা বলতে আমার মনে লাগে ভয় ,
 জানি না আমার উপর কখন জানি কি হয় ।
ভাই বোনের নামে নালিশ করে অকারনে আড়ি ,
 তাহার ভাই বোনের নামে –
কিছু বলতে গেলে ,
     শুধু মারে ঝাড়ি !

কথায় কথায় খোটা দেবে ,
অল্পতে বেজার !
এমন মেয়ে বিয়ে করলে ,
   সংসারে বাজে হাল ।

সিরিয়ালে দিনে রাতে ডুবে ও যদি থাকে ,
 সংসার তার রসা তলে ,
 খোঁজ নাই তাতে ।
বিয়ের পরে বউ যেমনি হোক ,
বলতে হবে ভালো !
 সত্য কথা বলতে গেলে ,
মুখ করে কালো!

 

 

 


শেয়ার করুন