বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

এখনো মনে পড়ে

এখনো মনে পড়ে ওমর ফারুক

 

এখনো মনে পড়ে
ওমর ফারুক

এখনো মনে পড়ে ,,
 অবহেলা করে চলে গেলে দূরে,
বিরহের ব্যাথা ধীরে ধীরে জ্বলে !

এখনো মনে পড়ে –
    সেই পুরানো দিনের কথা ।
তোমাকে ছাড়া বাচবো না !
তোমার কাছে কিছুই চাইবো না –

আজ কেন এত শর্ত ?
আজ কেন এত অভিযোগ ।
সব তোমার ছল ছাতুরী –
  কিভাবে নাড়তে পারো এত কলকাড়ি ।

সব তোমার মায়ার ছল ,,
যে নাবিক ধরিয়াছে হাল –
পথিক হারিয়েছে দিশা ।

এখনো মনে পড়ে তোমার শাসন বারন ।
এখনো মনে পড়ে তোমার কারুকাজ্য।
এখনো ঘুমের রাজ্যে তোমার ছবি ভাসে ।
এখনো চলার পথে তোমার ছায়া থাকে ।

এখনো হাসি –
তোমার পুরানো স্মৃতি দেখে ।
এখনো কাদি আমার প্রতি তোমার অবহেলা দেখে
এখনো ভাবি তোমার কথা –
অশ্রুতে ভাসে বিরহের ব্যাথা ।
শেয়ার করুন