শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

মায়ের মনের খাতায়

মায়ের মনের খাতায়

মীম হুমায়ুন কবীর

মা যে আমায় ভালো বাসেন মায়ের আচঁল দিয়ে ,

কষ্ট করেন মা যে শুধু আমার জীবন নিয়ে ।

ভোর সকালে নাস্তা বানান স্কুলে নেন রোজ ,
নিজ হাতে মা গোসল করান নেন পড়ার খোঁজ !

আমার একটু জ্বর হলে মাথায় ঢালেন পানি ,

মন থাকে ভরাক্রান্ত চিন্তায় অস্থির জানি !
কেমনে দিবেন আমার মুখে একটু খাবার তুলে ,

এই ভেবে মা দিশেহারা সবকিছু যান ভূলে ।

মা যে আমার প্রদীপ ভালে বাসার খনি ,

মায়ের কাছে আমি সদাই ছো্ট্ট খোকামনি !


শেয়ার করুন