বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

রাশিয়া বা চীনের সাথে যুদ্ধে হারতে পারে যুক্তরাষ্ট্র

মার্কিন কংগ্রেসের একটি প্যানেল হুঁশিয়ার করে দিয়েছে, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা ও সামরিক একটি সঙ্কটের মোকাবেলা করছে এবং যুদ্ধে রাশিয়া অথবা চীনের কাছে হেরে যেতে পারে। বুধবার মার্কিন কংগ্রেসের দ্বি-দলীয় ওই প্যানেলের এক রিপোর্টে এ পর্যবেণ প্রকাশ পেয়েছে।
ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি কমিশন নামের ওই প্যানেলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুদূরপ্রসারী ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি (এনডিএস) পর্যালোচনার দায়িত্ব দিয়েছিল মার্কিন কংগ্রেস। ট্রাম্পের ওই প্রতিরা কৌশল পরিকল্পনায় মস্কো ও বেইজিংয়ের মতো নতুন যুগের ‘বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার’ ওপর জোর দেয়া হয়েছে।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলীয় ১২ জন শীর্ষ সাবেক নেতা ওই প্যানেলটির নেতৃত্ব দিয়েছেন। তারা দেখতে পেয়েছেন, থযখন মার্কিন সামরিক বাহিনী বাজেট হ্রাস ও সামরিক সুবিধাদি কমে যাওয়ার পরিস্থিতি মোকাবেলা করছে তখন চীন ও রাশিয়ার মতো কর্তৃত্বপরায়ণ দেশগুলো ‘যুক্তরাষ্ট্রের শক্তিগুলো নিষ্ক্রিয়’ করার ল্য নিয়ে অগ্রসর হচ্ছে। কমিশন বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব তার বিশ্বব্যাপী প্রভাব ও জাতীয় নিরাপত্তা মতার মেরুদণ্ড হলেও এটি বিপজ্জনক মাত্রায় য়প্রাপ্ত হচ্ছে’। 
চলতি শতাব্দীতে যুক্তরাষ্ট্র বিদ্রোহ-বিরোধী অভিযানে জোর দেয়ার কারণে লড়াইয়ের অন্যান্য এলাকা যেমন পেণাস্ত্র প্রতিরা, সাইবার ও মহাকাশ অভিযান, নৌযুদ্ধ ও সাবমেরিন প্রতিরোধী যুদ্ধের মতো েেত্রগুলো থেকে পিছিয়ে পড়ছে।
রিপোর্টে বলা হয়েছে, ‘সম প্রতিপগুলো বিশেষ করে চীন ও রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা ও পরিকল্পনার করার জন্য প্রয়োজনীয় দতা দুর্বল হয়েছে’। রিপোর্টে এর জন্য ‘প্রধান দুই রাজনৈতিক দলের ত্রুটিপূর্ণ রাজনৈতিক পদপে ও সিদ্ধান্তকে’ দায়ী করা হয়েছে। এর মধ্যে ২০১১ সালে গৃহীত বিশেষ বাজেট নিয়ন্ত্রণ পদপেগুলো উল্লেখযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। এসব প্রবণতার সব মিলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার েেত্র সঙ্কট তৈরি করেছে বলে প্যানেলের পর্যবেণে উঠে এসেছে। কমিশন আরো বলেছে, এশিয়া ও ইউরোপজুড়ে আমেরিকার প্রভাব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং সামরিক ভারসাম্য ‘নিশ্চিতভাবে প্রতিকূলে’ চলে যাচ্ছে আর তাতে সঙ্ঘাতের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। কমিশন তাদের পর্যালোচনায় দেখতে পেয়েছে, ‘পরবর্তী লড়াইয়েই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাশিতভাবে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে পারে, লড়াইয়ে জিততে তাদের সংগ্রাম করতে হতে পারে এমনকি চীন বা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে হেরেও যেতে পারে।’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একই সাথে দুটি বা তারও বেশি যুদ্ধেেত্র লড়াই করতে বাধ্য হলে ‘বিহ্বল হয়ে পড়ার ঝুঁকিতে আছে’ বলেও ওই রিপোর্টে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের চলতি বছরের সামরিক বাজেট ৭০০ বিলিয়ন ডলারেরও বেশি। এটি রাশিয়া ও চীনের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও অনেক বেশি।
শেয়ার করুন