দেশের অনলাইন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান সহজ রাইডে গ্রাহকদের জন্য আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ৯৯ শতাংশ প্রোমো দিয়েছে। এই প্রোমো ব্যবহারে গত কয়েক দিনে অনেকেই বিপদে পড়েছেন। তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন। গত ৭ নভেম্বর রাতে বাসায় যাওয়ার জন্য সহজের সেবা নিয়ে প্রতারিত হয়েছেন শাহাদাত। তিনি জানান, পকেটে ভাংতি টাকা না থাকায় রাইড শেয়ারিং প্লাটফর্ম সহজের বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা যায় এমন সেবা নিয়ে বিপদে পড়েছিলাম।
আমি যখন অ্যাপে রিকোয়েস্ট দিয়েছি তখন বিকাশের মাধ্যেম ভাড়া পরিশোধের জন্য বিল দেখানো হয়েছিল মাত্র ২০ টাকা। মূল ভাড়া ১১৯ টাকা হলেও সহজের বিকাশ প্রোমো ব্যাবহার করায় ৯৯ শতাংশ ছাড় থাকায় আমাকে ভাড়া দেখানো হয়েছিল মাত্র ২০ টাকা। শাহাদাত বলেন, গত বুধবার রাত ৮টা ৩০মিনিটের দিকে আর কে মিশন রোড থেকে বাসায় ফিরছিলাম। সহজ রাইডে ফিরে আমি আর কিছুতেই বিকাশে পেমেন্ট দিতে পারছিলাম না। পরে আমাকে ক্যাশে ১২০ টাকা ভাড়া রাইডারকে পরিশোধ করতে হয়েছে। এরপর সহজ কাস্টমার কেয়ারে ফোন দিলেও তাৎক্ষণিক কোনো সমাধান মেলেনি। গ্রাহক সেবাকেন্দ্র থেকে জানানো হয় তাদের একজন প্রতিনিধি পরেরদিন অর্থাৎ বুধবার তাকে ফোন দিয়ে এ বিষয়ে কথা বলবেন। বুধবার রাতে সহজের গ্রাহক সেবাকেন্দ্র থেকে ফোন করে জানানো হয় অভিযোগটির বিষয়ে তারা কাজ করছেন। পরিশোধিত বাড়তি ভাড়ার সমপরিমাণ প্রোমো দেয়া হবে বলেও জানানো হয় তখন।
এ ক্ষেত্রে উবার সমপরিমাণ টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত দেয় তাহলে তারা কেন শাহাদাতকে কুপন দেবে এমন প্রশ্নের জবাবে সহজ কর্তৃপক্ষ জানিয়েছে, এটাই তাদের পলিসি।
বাংলাদেশের অনলাইন রাইড শেয়ারিং ও টিকিটিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান সহজ দৈনন্দিন যাতায়াতে রাজধানী ঢাকার যানজট থেকে মুক্তি পেতে গ্রাহকদের জন্য অ্যাপের মাধ্যমে গাড়ি ও মোটরসাইকেল বুকিং রাইড শেয়ারিংয়ের সেবা দিচ্ছে। এর পাশাপাশি দূরপাল্লার বাস, ফেরির টিকিট থেকে শুরু করে সিনেমার টিকিটও বুকিং দেয়া যাচ্ছে সহজের অ্যাপে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই একই অ্যাপে গ্রাহকদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যাবতীয় সেবা প্রদান করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
২০১৪ টিকিট সেবা ও পরবর্তীতে রাইড শেয়ারিং সার্ভিস নিয়ে আসা সহজের সেøাগান হলো ‘জীবনটাকে সহজ করুন’। তবে জীবন সহজের নামে এসব প্রতারণা গ্রাহকদের বিভ্রান্ত করছে।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন