যারা সতী-সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে
অতঃপর স্বপক্ষে চার জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না,
তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য কবুল করবে না।
এরাই না'ফারমান। [ সুরা নুর ২৪:৪ ]
এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে
এবং তারা নিজেরা ছাড়া তাদের কোন সাক্ষী নেই,
এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে,
সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষ্য দেবে যে, সে অবশ্যই সত্যবাদী।
[ সুরা নুর ২৪:৬ ]
এবং পঞ্চমবার বলবে যে,
যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত।
[ সুরা নুর ২৪:৭ ]
এবং স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসম খেয়ে চার বার সাক্ষ্য দেয় যে,
তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী;
[ সুরা নুর ২৪:৮ ]
এবং পঞ্চমবার বলে যে, যদি তার স্বামী সত্যবাদী হয়
তবে তার ওপর আল্লাহর গযব নেমে আসবে।
[ সুরা নুর ২৪:৯
যারা সতী-সাধ্বী, নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে,
তারা ইহকালে ও পরকালে ধিকৃত এবং তাদের জন্যে রয়েছে গুরুতর শাস্তি।
[ সুরা নুর ২৪:২৩ ]
যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহবা,
তাদের হাত ও তাদের পা, যা কিছু তারা করত;
[ সুরা নুর ২৪:২৪ ]
সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন
এবং তারা জানতে পারবে যে, অল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী।
[ সুরা নুর ২৪:২৫

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন