আর, তোমাদের হবে অর্ধেক সম্পত্তি,
যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা যদি তাদের কোন সন্তান না থাকে।
যদি তাদের সন্তান থাকে, তবে তোমাদের হবে এক-চতুর্থাং শ ঐ সম্পত্তির,
যা তারা ছেড়ে যায়; ওছিয়্যতের পর,
যা তারা করে এবং ঋণ পরিশোধের পর।
স্ত্রীদের জন্যে এক-চতুর্থাং শ হবে ঐ সম্পত্তির,
যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে।
আর যদি তোমাদের সন্তান থাকে,
তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ,
যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর
, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর।
যে পুরুষের, ত্যাজ্য সম্পত্তি,
তার যদি পিতা-পুত্র কিংবা স্ত্রী না থাকে
এবং এই মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে,
তবে উভয়ের প্রত্যেকে ছয়-ভাগের এক পাবে।
আর যদি ততোধিক থাকে, তবে তারা এক তৃতীয়াংশ অংশীদার হবে ওছিয়্যতের পর,
যা করা হয় অথবা ঋণের পর এমতাবস্থায় যে
, অপরের ক্ষতি না করে। এ বিধান আল্লাহর।
আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।
[ সুরা নিসা ৪:১২ ]

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন