মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

বনলতা

বনলতা

জীবনানন্দ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে ।
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারের মালয সাগরে
অনেক ঘুরেছি আমি বিস্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি ,আরো দুর অন্ধকারের বিদর্ভ নগরে ,
আমি ক্লান্ত প্রান এক চার দিকে জীবনের সমুদ্র সফেন
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা , হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি -দ্বীপের ভিতর
তেমনি দেখেছি তারে অন্ধকারে , বলেছে সে , এতো দিন কোথায় ছিলেন ?
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন ।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল ,
পৃথিবীর সব রং নিবে গেলে পান্ডু লিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলশমল
সব পাখি ঘরে আসে -সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন
থাকে শুধু অন্ধকার ,মুখামুখি বসিবার বনলতা সেন ।

শেয়ার করুন