আমি যদি হতাম
জীবনানন্দ
আমি যদি হতাম বনহংস ; বনহংসী হতে যদি তুমি ; কোন এক দিগন্তের জলসিডির নদীর ধারে ; ধান ক্ষেতের কাছে ছিপছিপে শরের ভিতর এক নিরালা নীডে ; তাহলে আজ এই ফাগুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্ম ভূমির জলের গন্ধে ছেডে আকাশের রুপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম ।
তোমার পাখনায় আমার পলক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন - নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরীষ বনের সবুজ রোমশ নীডে ; সোনার ডিমের মতো ফালগুনের চাঁদ । আমাদের তির্যক গতিস্রোত আমাদের পাখায় পিস্টনের উল্লাস ; আমাদের কণ্ঠে হাওয়ার গান ; হয়তো গুলির শব্দ আবার; আমাদের স্তব্ধতা ; আমাদের শান্তি
আজকের জীবনের এই টুকরো মৃত্যু আর থাকতো না; থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার : আমি যদি হতাম বনহংস ; বনহংসী হতে যদি তুমি ; কোন এক দিগন্তের জলসিডির নদীর ধারে ; ধান ক্ষেতের কাছে
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন