বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

তোমাকে নিয়ে শুধু কবিতা

তোমাকে নিয়ে শুধু কবিতা

চঞ্চল চৌধুরি

প্রথম যে দিন তোমাকে দেখেছিলাম ,
ঐ দিন থেকে আমার দু’চোখ শুধু
তোমাকে হাত ছানি দিয়ে ডেকেছে ।
কিছুদিন যাওয়ার পর
হঠাৎ একদিন তুমি আমাকে ডেকেছ
জানতাম না । তুমি এত অল্প সময়ের মধ্যে
তোমার হ্নদয়ের গহিনে আমাকে স্থান দেবে ।

যাও তোমার হ্নদয়ের গহিনে আমাকে স্থান দিয়েছো ;
কিন্তু এমন আমার ভাগ্যের পরিহাস যা এ সুখ
আমার কপালে বেশি দিন সইল না
কি ছিল আমার অপরাধ ?
কি এমন অন্যায় করেছি আমি ?
যার জন্য তুমি আমাকে এই ভাবে শাস্তি দিলে ।
যা করেছো ভালোই করেছো ।
আমি কষ্টে থাকলে তোমার কিছু যায় আসে না ।
কিন্তু , তুমি কষ্টে থাকলে যে আমি ভীষন কষ্ট পাই ।
যা তোমাকে ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না ।

ওগো তুমি সুখে আছো তো ...
আজ বড় ইচ্ছে করেছে তোমাকে দেখতে ,
তোমার সাথে কথা বলতে ,
কিন্তু কি করে দেখবো ?
কি করে কথা বলবো ?
তুমি তো আগের সেই তুমি নও ।
আমাকে দেখলে তুমি ঘৃনায় মুখ ফিরিয়ে নেবে ।
তোমার এই ব্যবহারে তখন আমি
নিজেকে সামলিয়ে নিতে পারবো না ।
তাই এই ভয়ে তোমার সম্মুখে যাওয়া হয় না ।
সাদা কাগজে আকিঁ ঝুকি করে
শেষ পর্যন্ত তোমাকে নিয়েই শুধু
লিখে যাবো কবিতা আর কবিতা ........

শেয়ার করুন