দেখ -অদেখা
বিমল চন্দ্র ঘোস
তুমি তো আমাকে চিন না, আমি ও চিনি না তোমায় ; ঘুমের গভীরে অথির তিমির ঘন নীলিমায় । তুমি আমি তবু পরস্পরের গ্রহদীপশিখা ; দু’জনেরই মন দুজনের কাছে দূর নীহারিকা চাদের আলোয় খোজাখুজি করি যে তোমায় । তোমার নয়নে আমি অভিমান আমার ও নয়নে রাতের সজল স্বপ্নে জডানো অনাগত কাল হাজার দিনের সুচির কাম্য সোনালি সকাল
আমাকে তোমার ভালো লাগাটাতো অনাদি বাসনা তোমাকে যে ভাল বাসবোই তুমি মানস -আসনা অসীম মনের নীরবতা আর আর বিজনতা ঘেরা কচিৎ কখনো কাছে আসো তুমি কখনো আসো না । আমি ওযে ঘুরি ঘুরে ঘুরে চলা পৃথিবীর বুকে ভালবাসা নাম দিয়েছি ঘোরার ,আঙুল চিবুকে যখন রেখেছি বলছো ; ‘কি এত ভাবছো বলতো থেমে যেতো চলা পথে দুজনের যদি হতো দেখা হ’তো কবিতায় লেখি এত কথা তবু ও দেখা হলো না ।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন