আবার আসিবো ফিরে
জীবনানন্দ দাশ
আবার আসিব ধান সিড়ির তীরে -এই বাংলায়; হয়তো মানুষ নয় -হয়তো শঙ্খচিল বা শালিকের বেশে ; হয়তো ভোরের কাক হয়ে এই র্কাতিকের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায়ায় , হয়তো বা হাঁস হবো -কিশোরীর -ঘুঙুর রহিবে লাল পায় , সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে ; আবার আসিবো আমি বাংলায় নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায়
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উডিতেছে সন্ধ্যার বাতাসে; হয়তো শুনিবে এক লক্ষী পেচা ডাকিতেছে শিমুলের ডালে ; হয়তো খইয়ের ধান ছডাতেছে শিশু এক উঠানের ঘাসে রুপসার ঘোরা জলে হয়তো কিশোর এক সাদা ছেডা পালে ; ডিঙা বায়; -রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীডে দেখিবে ধবল বক ; আমারেই পাবে তুমি ইহাদের -ভীড়ে ..
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন