শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

যা চেয়েছি সুনীল গঙ্গোপাধ্যায়


 যা চেয়েছি  
   সুনীল গঙ্গোপাধ্যায়
একটু খানি মৃত্যু দেবে 
   কিছুক্ষণের রকম মরণ ?
স্কুল পালানো ছেলের মতন 
ছুটতে ছুটতে তোমার কাছে 
     পিছন পিছন ভয় খাওয়ানো হাওয়া 
সমস্ত বাঁচতে বাঁচতে 
 ভিড়ের মাঝে বাঁচতে বাঁচতে 
    কাচা আমার ধোপা বাড়ির কাপড় 
আর সকালে বেচে র্বতে 
ধূলোর র্মতো খেলা করুক 
      শুনুক  সোনা -রুপার ঝনঝনানি 
আমরা চাই আবগাহন 
এক নিমিষে হারিয়ে যাওয়া 
    যেমন কোনো দৃষ্টিহীনের স্বপ্ন 
নীরব ঘর ,সুখ চাহনি 
বাহুর মেরে  আলোকলতা
    আর কিছু না , আমার বেশি চাই না 
সার্থকতা এক জীবনের 
  শুধু মৃত্যু অমর ভাবে মরণ
শেয়ার করুন