শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

ভালবাসার পাশেই


 ভালবাসার পাশেই  
   সুনীল গঙ্গোপাধ্যায়
 ভালবাসার পাশেই একটা অসুখ আছে 
 ওকে আমি কেমন করে যেতে বলি 
      ও কি কোন ভদ্রতা মানবে না ?
মাঝে মাঝে চোখ কেড়ে নেয় ,
         শিউরে ওঠে গা 
ভালোবাসার পাশেই একটা সুখ আছে ।
 দু’হাত দিয়ে আড়াল করা আলোর শিখাটুকু 
 যখন তখন কাপার মতন তুমি আমার গোপন 
 তার ভেতরে ইর্ষা আছে, রেফেরে মতন 
 তীক্ষ ফলা 
      ছেলেবেলার মতন জেদী 
এ দিক ওদিক তাকাই তবু মন তো মানে না 
 ভালোবাসার পাশেই একটা সুখ আছে ।
 তোমায় আদর করি ,পায়ের কাছে লুটোই 
 সিংহাসনে বসিয়ে আগুন নিয়ে খেলি 
 তবুও নিজের বুক পুড়ে যায় ,বুক পুড়ে যায় 
      বুক পুড়ে যায় 
  কেউ তা বোঝে না 
  ভালোবাসার পাশেই একটা সুখ আছে ।
শেয়ার করুন