তোমার মুখ
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
আমার হাতের ওপর তোমার মুখটি
তুলে ধরলাম --
দেখলাম ,আবেগে বোজা তোমার চোখ
দেখা হলো না ।
কতবার বললাম তোমার কানে ,
কানে কানে ,--
দেখলাম রক্তলাজে ফিরিয়ে নেওয়া তোমার চোখ !
দেখা হলো না ।
তোমার খোপা দিলাম খুলে ,
জড়িয়ে নিলাম আমার মুখে ,চোখে ,বুকে --
দেখা হলো না ।
যাবার সময় --
পার হয়ে যাচ্ছিলাম
একটি দুটি করে -সব কটি সিড়ি ।
হঠাৎ ফিরে তাকালাম
দেখলাম ,চোখের জলে ভেজা তোমার চোখ ।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন