অর্থ নীতি ----
মানুষ আপনাকে মদও জুয়া সর্ম্পকে প্রশ্ন করে
বলুন দুটোই মানুষের জন্য পাপ ও উপকার আছে
,তবে পাপ উপকার অপেক্ষা বেশি
তারা এটা ও জিজ্ঞাস করে কি ব্যয় করবে
বলুন যা, উদ্বৃত ও আছে তাই ,এভাবে আল্লহ
তোমাদের জন্য আয়াত বর্ণনা করেন
যেন তোমরা বেভে দেখ ।
{ আল কোরআন সুরা বাকারা আয়াতঃ 219 }
সৎ কর্ম কেবল এটা নয় যে,তোমরা
মুখ মন্ডল পূর্ব বা পশ্চিম দিকে ফিরাবে
কিন্তু পূর্ণ আছে ঈমান আনলে ,
আল্লহ ,পরকাল ,ফেরেশতা, ও নবীদের প্রতি
আর আল্লহর মহবতে অর্থ খরচ করলে ,
আত্মীয় স্বজন ,ইয়াতিম ,পথের কাঙ্গল , ভিক্ষুক ও দাস মুক্তির জন্য
আর নামায প্রতিষ্ঠা করলে , যাকাত দিলে
ওয়াদা পালন করলে এবং ধর্য ধারন করলে ,
অভাবে ,দুঃখ কষ্ট ও যুদ্ধে এরাই সত্যপরায়ন ।
{ আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ 177}
আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবন-যাত্রার অবলম্বন করেছেন,
তা অর্বাচীনদের হাতে তুলে দিও না।
বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পরাও এবং
তাদেরকে সান্তনার বানী শোনাও।
আল কোরআন সুরা নিসা আয়াতঃ 5
পিতা-মাতা ও আত্নীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে
এবং পিতা-মাতা ও আত্নীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে;
অল্প হোক কিংবা বেশী। এ অংশ নির্ধারিত।
{ আল কোরআন সুরা নিসা আয়াতঃ 7 }
হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।
কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ।
আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না।
নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।
{ আল কোরআন সুরা নিসা আয়াতঃ 29}
আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তা’
আলা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন।
পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ।
আর আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা কর।
নিঃসন্দেহে আল্লাহ তা’আলা সর্ব বিষয়ে জ্ঞাত।
{আল কোরআন সুরা নিসা আয়াতঃ 32}সুতারাং তোমরা ভোগ কর যা, বৈধ ও উত্তম তা থেকে
এবং আল্লহকে ভয় কর আল্লহ ক্ষমাশীল ও দয়ালু ।
{ আল কোরআন সুরা আনফাল আয়াত ঃ 69 }
তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের হক আছে ।
{ আল কোরআন সুরা যারিযাত আয়াতঃ 19 }

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন