রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

রাষ্ট্র বিজ্ঞান---আল্লাহর ও তার রাসুলের বিধান মতে রাষ্ট্র পরিচালনা করা

                                                                   রাষ্ট্র বিজ্ঞান---
  ইয়াহুদী ও খৃষ্টানরা বলে , আমরা আল্লাহর পুত্র
  ,বলুন তবে কেন তিনি তোমাদেরকে শাস্তি দেন
  তোমাদের গুনার জন্য ? বরং
  তোমরা তারই সৃষ্টি মানুষ , যাকে ইচ্ছা
  ক্ষমা করেন , যাকে ইচ্ছা শাস্তি দেন 
  ,আসমান যমীন উভয়ের মধ্যেকার 
  সব কিছু আল্লাহরই তারই কাছে প্রত্যাবর্তন করতে হবে ।
{  আল কোরআন সুরা ময়িদা আয়াত ঃ 18 }
  আর তাদের উদাহরণ সেসব লোকের মত যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে,
  যাতে থাকে আঁধার, গর্জন ও বিদ্যুৎচমক।
  মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়। 
  অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্ঠিত।
{ আল কোরআন সুরা বাকারা আয়াতঃ 19  }
  আর মানুষের মধ্যে এমনও ওকউ কেউ আছে যারা ,
  আল্লাহ ছাড়া অন্যকে সমকক্ষ রুপে গ্রহণ করে ,
  এবং আল্লাহকে ভালবাসার মতো তাদেরকে ভালবাসে 
  কিন্তু যারা মুমিন তারা আল্লাহর ভালবাসায় দৃঢ় !
  জালিমরা শাস্তি দেখলে বুঝবে ,
  নিশ্চয়ই সকল শক্তি আল্লহরই আল্লহ কঠিন শাস্তি দাতা 
{  আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ 165 }
  তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের এবাদত কর,
  সেগুলো তোমরা এবং তোমাদের বাপ-দাদারা সাব্যস্ত করে নিয়েছে। 
  আল্লাহ এদের কোন প্রমাণ অবতীর্ণ করেননি।
  আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই।
  তিনি আদেশ দিয়েছেন যে, তিনি ব্যতীত অন্য কারও এবাদত করো না। 
  এটাই সরল পথ। কিন্তু অধিকাংশ লোক তা জানে না।
  {  আল কোরআন সুরা ইউসুফ আয়াতঃ 40 }
বলুন, আল্লাহ ও রসূলের আনুগত্য প্রকাশ কর। 
বস্তুতঃ যদি তারা বিমুখতা অবলম্বন করে,
তাহলে আল্লাহ কাফেরদিগকে ভালবাসেন না।
নিঃসন্দেহে আল্লাহ আদম (আঃ) নূহ (আঃ)­ ও ইব্রাহীম (আঃ) এর বংশধর
এবং এমরানের খান্দানকে নির্বাচিত করেছেন।
 { আল কোরআন সুরা আলে ইমরান আয়াত ঃ 32,33 }
শেয়ার করুন