শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

সুখি আমার





সুখি আমার
সুনীল গঙ্গোপাধ্যায়
       সুখি , আমার
 তৃষ্ঞা বড বেশি আমায় ভূল বুঝবে?
 শরীর ছেনে আশ মেটে না , চক্ষু ছুয়ে আশ মেটে না 
 তোমার বুকে ওষ্ঠ রেখে ও বুক জ্বলে যায় 
 যেন ফিরে যাওয়ার কথা ছিল যেন আমার 
দিঘির পাডে বকের সঙ্গে দেখা হলো না ।
সুখি আমার পায়ের তালায় র্সষে , আমি 
বাধ্য হয়েই ভ্রমণকারী 
আমায় কেউ দ্বার খোল না , আমার দিকে চোখ তোলে না
হাতের তালু জ্বলা ধরায় ,শপথ গুলি ভূল করেছি 
         ভূল করেছি 
মুহূর্মুহু স্বপ্ন ভাঙে ,স্বপ্ন আবার ফিরে যাওয়ার 
কথা ছিল,স্বপ্নে আমার স্নান হলো না ।
সুখি আমার চক্ষু দুটি বর্ণকানা ,দিনের আলোয় জ্যোৎস্না ধাধা
ভাল বাসায় রক্ত দেখি ,রক্ত নেশায় ভ্রমর দেখি সুখের মধ্যে নদী চডা 
  শুকনো বালি হাহা তৃষ্ঞা 
কির্তী ভেবে জডের মুষ্টি ধরতে গেলাম ,
যেন আমার স্বপ্ন দেখা শেষ হলো না   

শেয়ার করুন