শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

শঙ্খমালা






শঙ্খমালা
জীবনানন্দ দাশ
কান্তরের পথ ছেডে সন্ধ্যার আধারে 
সে কে এক নারী এসে ডাকিল আমারে 
     বলিল তোমারে চাই 
বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ
খুজেছি নক্ষত্রে আমি - কুয়াশার পাখনায় -
সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক 
জোনাকির দেহ হতে - খুজেছি তোমাকে সেই খানে 
ধুসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে 
    ধান সিডির বেয়ে বেয়ে 
সোনার সিডির মতো ধানে আর ধানে 
তোমাকে খুজেছি আমি নির্জন  পেঁচার মতো প্রাণে ।
দেখিলাম দেহ তার বিমর্ষ -পাখির রঙে ভরা ;
সন্ধ্যার আধারে ভিজে শিরীষের ডালে যেই পাখির দেয় ধরা ।
বাকা চাঁদ থেকে যার মাথার উপর ,
শিঙের মতো বাঁকা নল চাঁদ শোনে যায় স্বর 
কড়ির মতন সাদা মুখ  তার,
    দুই খানা হাত তার হিম ;
চোখে তার হিজল কাঠের রক্তিম 
চিতা জ্বলে দখিন শিয়রে মাথা শঙ্খমালা যেন পুডে যায় -
     সে আগুনে হায় ।
       চোখে তার 
করুন শঙ্খের মতো -দুধে আর্দ্র -কবেকার শঙ্খিমালার;
এ - পৃথিবী একবার তার পায়ে নাকো আর ।

শেয়ার করুন