যুক্তি বিদ্যা ও দর্শন শাত্র........
তিনিই ভুমন্ডলকে বিস্তৃত করেছেন এবং
তাতে পাহাড় পর্বত ও নদ-নদী স্থাপন করেছেন
এবং প্রত্যেক ফলের মধ্যে দু’দু প্রকার সৃষ্টি করে রেখেছেন।
তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন।
এতে তাদের জন্যে নিদর্শণ রয়েছে, যারা চিন্তা করে।
{ আল কোরআন সুরা রাদ আয়াত ঃ 3 }
তিনি তোমাদের জন্যে পৃথিবীকে শয্যা করেছেন
এবং তাতে চলার পথ করেছেন,
আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং
তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি।
আল কোরআন সুরা ত্বোহা আয়াত ঃ 53
তোমরা আহার কর এবং তোমাদের চতুস্পদ জন্তু চরাও।
নিশ্চয় এতে বিবেক বানদের জন্যে নিদর্শন রয়েছে।
{ আল কোরআন সুরা ত্বোহা আয়াত ঃ 54 }
বলুন প্রত্যেকে আপন আপন প্রকৃতি অনুসারে কাজ করে ,
আর রব তাকে ভালভাবে জানেন
যে ,সঠিক পথে চলে ।
{ আল কোরআন সুরা বনীঈসরাইল আয়াত ঃ 84}
পথ পর্দশক যারা অদৃশ্য বস্তু সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে,
আমার দেয়া রিজিক থেকে ব্যয় করে ।
আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ 3
করুনাময় শিক্ষা দিলেন কুরআন
,শিক্ষা দিলেন কথা বলতে ।
আল কোরআন সুরা রহমান আয়াত ঃ 1
ভূ-পৃষ্ঠে সবই ধ্বংশশীল । থাকবে শুধু রবের সত্তা
যিনি সর্ম্মানিত মর্যাদাবান ।
আল কোরআন সুরা রহমান আয়াত ঃ 26,27
তিনিই আল্লাহ যিনি ছাড়া আর কোন,
ইলাহ নেই, গুপ্ত ও প্রকাশ্য সবই তিনি জানেন ,
তিনি পরম দয়ালু পরম করুনাময় ।
আল কোরআন সুরা হাশর আয়াত ঃ 22
যে, দিন এসে যমীন বদলিয়ে অন্য যমীন আনা হবে ,
এবং আসমান সমূহকে বদলানো হবে ,
তারা এক প্রতাবশালী আল্লাহর সামনে আসবে ।
আল কোরআন সুরা ইব্রাহীম আয়াত ঃ 48
আর আল্লাহ তোমাদেরকে ভূমি হতে সৃষ্টি করেছেন ।
তাতে আবার তোমাদেরকে দিবেন ,
আবার বের করবেন ।
আল কোরআন সুরা নূহ আয়াত ঃ17,18
আর তার কুদরতের মধ্যে আর একটি নির্দশন
হল, আপনি যমীনকে মৃত শুষ্ক দেখেন ,
অতপর আমি তার ওপর পানি বর্ষণ করি ,
তখন তা সজীব ও শস্য শ্যমর হয়ে ওঠে ,
নিশ্চয়ই তিনি তাতে জীবন দেন , তিনি মৃতের জীবনদাতা
নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান ।
আল কোরআন সুরা হা-মীম আয়াত ঃ 39
আর আমি তাদের পূর্বে ও কোন মাসুষকে চিরস্থায়ী করেনি ,
আপনি মরলে ও তারা কি অনন্তকাল বেঁচে থাকবে ?
প্রত্যেকে জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে,
আমি তোমদের পরীক্ষা করি মন্দ ও ভাল দিয়ে ,
অতঃপর আমার কাছে আসবে ।
আল কোরআন সুরা আম্বিয়া আয়াত ঃ 34, 35
সে দিন আমি আকাশ মন্ডলীকে গুটিয়ে ফেলবো,
যে,ভাবে লিখিত দফতর সমূহ গুটিয়ে নেওয়া হয় ,
প্রথম সৃষ্টির মতই পুনরায় সৃষ্টি করবো ,
এ আমার প্রতিশ্রুতি আমি অবশ্যই তা পূরণ করবো ।
আল কোরআন সুরা আম্বিয়া আয়াত ঃ 104

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন