মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

নীতি বিজ্ঞান .......

নীতি  বিজ্ঞান .......
নিশ্চয়ই মানুষ দূর্বল হিসাবে সৃষ্টি 
   আল কোরআন সুরা মা-আরিজ আয়াত ঃ 19
 তোমাদেরকে প্রার্চযের লালসা ভূলিয়ে রাখে ।
   আল কোরআন সুরা তাকাছুর আয়াত ঃ 1
   যখন আমি কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি 
   তখন তার অবস্থাপন্ন লোকদেরকে উদ্ধুদ্ধ করি
   অতঃপর তারা পাপাচারে মেতে উঠে। 
   তখন সে জনগোষ্টীর উপর আদেশ অবধারিত হয়ে যায়। 
   অতঃপর আমি তাকে উঠিয়ে আছাড় দেই।
   আল কোরআন সুরা বনীঈসরাইল আয়াত ঃ 16
   তোমার পালনকর্তা আদেশ করেছেন যে,
   তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং
 পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। 
   তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি
 তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; 
   তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না 
   এবং তাদেরকে ধমক দিও না এবং
 বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।
     আল কোরআন সুরা বনীঈসরাইল আয়াত ঃ 23
নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই।
শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।
   আল কোরআন সুরা বনীঈসরাইল আয়াত ঃ 27
   আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাই দিয়েছি 
   এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি।
   তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর।
   আল কোরআন সুরা আরাফ আয়াত ঃ 10
   হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় 
সাজসজ্জা পরিধান করে নাও,
   খাও ও পান কর এবং অপব্যয় করো না।
 তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।
   আল কোরআন সুরা আরাফ আয়াত ঃ 31
   এর সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায় তন্মধ্যে বাকা পথ ও আছে ।
   আল কোরআন সুরা নাহল আয়াত ঃ 9
 নিশ্চয়ই আল্লাহ নিদের্শ প্রদান করেন ,
 সুবিচার -সদাচরণ ও আত্মীয় স্বজনদের দান করার 
 আর নিষেধ করেন অশ্লীলতা- অসৎকর্ম ,
 ও সীমা লংঘন করতে উপদেশ দেন 
যেন, তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ কর ।
   আল কোরআন সুরা নাহল আয়াত ঃ 90
  যারা এতীমদের অর্থ-সম্পদ অন্যায়ভাবে খায়, 
  তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং 
  সত্ত্বরই তারা অগ্নিতে প্রবেশ করবে।
   আল কোরআন সুরা নিসা আয়াত ঃ 10, 
  আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান।
  মানুষ দুর্বল সৃজিত হয়েছে।
  আল কোরআন সুরা নিসা আয়াত ঃ 28 
  হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।
  কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ।
  আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না।
  নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।
    আল কোরআন সুরা নিসা আয়াত ঃ 29
নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে, 
তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌছে দাও। 
আর যখন তোমরা মানুষের কোন বিচার-মীমাংসা করতে আরম্ভ কর, 
তখন মীমাংসা কর ন্যায় ভিত্তিক। আল্লাহ তোমাদিগকে সদুপদেশ দান করেন।
নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, দর্শনকারী।
  আল কোরআন সুরা নিসা আয়াত ঃ 58
র্দূভিক্ষের দিনে খাদ্র প্রদান কর । ইয়াতীম স্বজনকে ।
                অথবা ধূলি-ধূসরিত মিসকিন কে ।
       আল কোরআন সুরা বালাদ আয়াত ঃ 14,15,16
   নামায কায়েম কর ,যাকাত দাও ,
   এবং রুকু কারীদের সঙ্গে রুকু কর ।
   আর তোমরা সত্যকে মিথ্যার 
   সঙ্গে মিশ্রিত করো না ,
   জেনে শুনে সত্য গোপন করো না ।
{আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ42  }
শেয়ার করুন