তুমি চলে যাবে
তরুন সান্যাল
তুমি চলে যাবে ঝরা স্মরণের দেশে ,
সন্ধ্যা সকাল আমার শূন্য হলে ,
পথের পাথরে তবু ঝরে ঝরে রক্ত
তখন ও তো প্রেমে মহাসমুদ্রে মেশে
অচল আমার খাড়িতে কী কল্লোল
প্রয়াণ তোমার সমারোহে
আমি কি দশটা আঙুল ছিড়েছি ঘাস
কোমল শিশির দলে গেছি দুই পায়ে
কঠিন দুবাহু ভুলে গেলে স্পর্শকে
আমি চোখ বুঝে মুছে দিই নীলাকাশ
অবশেষে দেখি বিদায়ের সন্ধ্যায়
ছলনার মুখে ঠেলেছে আর্দশকে
তুমি চলে গেলে স্মরণের দেশে ,
নারি ,সে তরল স্রোতের ক্ষিপ্র খাড়া
চমকায় আমি মাথা পাতি তার নীচে
বুকের বেদনা স্মরণের আশ্লেষে
কোথায় সে কোন মহাসমুদ্রে হারা
আমি ফিরে যাই শিকড়ে শায়িত বীজে
কোথায় যেখানে প্রণয়ে শুরু ও সারা ?

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন