শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

তোমার জন্য বাসু দেব

 তোমার জন্য 
   বাসু দেব 
এই যে এতো কান্ড জানো 
    সব কিছুই তোমার জন্য 
এই যে মিছিল ট্রফিক জ্যাম
       বা বিধান সভায় ধন্য ধন্য 
   সব কিছু তোমার জন্য 
সেই তুমি লুকিযে রইলে 
 দুঃখী মেযের চোখের পাতায় 
কিংবা আকাবুকির মধ্যে 
  নবীন কবির চটি খাতায় 
এখন না হয় বাইরে এলে 
      জানালা দিয়ে মুখ বাড়িয়ে 
দেখো নিচে গোলাপ হাতে 
         সেই যুবাটি ঠাঁয় দাড়িয়ে 
ছুটছে মানুষ অফিস ফেরৎ
    রণক্ষেত্র থেকে সৈন্য 
বালকদের ঐ প্রভাতফেরি 
সব কিছু তোমার জন্য ।
শেয়ার করুন