শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

নীরার হাসি ও অশ্রু





সুনীল গঙ্গোপাধ্যায়
নীরার চোখের জল চোখের অনেক 
      নিচে টলমল
নীরার মুখের হাসি মুখের আড়াল থেকে
বুক ,বাহু আঙুলে ছডায় 
শাড়ির আঁচলে হাসি, ভিজে চুলে হেলানো  সন্ধ্যায় নীরা
আমাকে বাড়িয়ে দেয় , হাস্যময় হাত 
আমার হাতের মধ্যে চৌরাস্তা খেলা করে নীরার কৌতুক
তার ছদ্মবেশ থেকে নীরার হাসি ও অশ্রুভেসে আসে সামুদ্রিক ঘ্রাণ 
সে আমার দিকে চায় ,নীরার গোধুলি মাখা ঠোঁট  থেকে
    ঝরে পড়ে লীলালোধ্র
আমি তাকে প্রছন্ন আদর করি ,গুপ্ত চোখে বলি
     নীরা তুমি শান্ত হও !
অমন  মোহিনী হাস্যে আমার বিভ্রম হয় না , আমি সব জানি 
পৃথিবী তোলপাড করা প্লাবনের শব্দ শুনে টের পাই ।
তোমার মুখের পাশে উষ্ঞ হাওয়া 
    নীরা তুমি শান্ত হও ।
নীরার সহাস্য বুকে আচলের পাখি গুলি খেলা করে
কোমর ও শ্রোণী থেকে ঘুরে যায় এক পলক 
সংসারের সারাৎসার ঝলমলিয়ে সে তার দাঁতের আলো 
সায়াহ্নের দিকে তুলে ধরে 
নাগকেশরের মতো ওষ্ঠাধরে  আঙুর ঠেকিয়ে বলে,
   চুপ !
     আমি জানি 
নীরার চোখের জল চোখের অনেক নিচে টলমল
শেয়ার করুন