শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

সিড়ির ওপরে সুনীল গঙ্গোপাধ্যায়






 সিড়ির ওপরে
 সুনীল গঙ্গোপাধ্যায়
 কোন ঘরে জায়গা নেই, তুমি আমকে
      বসতে বললে  সিড়িতে 
 আচল দিয়ে মুছতে যাচ্ছিলে , আমি বললাম থাক !
 আমার মুখের ঘাম মোছার ইচ্ছা ছিল ঐ আচলে 
 কিন্তু  সেটা ছড়িয়ে রইলো মাঝ খানে প্রবাদের খঙ্গের মতন 
 তার উপর দিয়ে উড়ে যায় স্পর্শকতর বাতাস ।
 সিড়ির নিস্তব্ধতা ভেঙে যখন -তখন জেগে ওঠে পদশব্দ
 আমি সংকুচিত হয়ে বসি ইচ্ছা শক্তিতে কেন মানুষ 
       অদৃশ্য হতে পারে না “
 অচেনা দৃষ্টি গুলি আমার শরীরে বেঁধে নীরা তুমি হেসে ওঠো 
 তোমার বিমূর্ত  হাসিতে সিড়ি হয়ে যায় জল প্রজাতের কিনারা
 সেখানে ঝুকে আছে স্নেহময় বৃক্ষ ,
 জলে খেলা করে পাতার ছায়া 
 নব-ভ্রুপল্লব, নব বেদনাময় আহবান ।
 তোমার নরম স্থিতি আমার বাসনা অনেক দূরে 
 তবুও সিড়ির ওপরে বহু দিনের বিচ্ছেদ বেদনা ধুলো হয়ে গেল ।
শেয়ার করুন