বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

আমার কি অপরাধ ছিল চঞ্চল চৌধুরী





 আমার কি অপরাধ ছিল  
   চঞ্চল চৌধুরী   
তোমার সেই দিনটির কথা মনে পড়ে ? যেদিন 
আমরা দুজন হাইকোর্ট মাঝারে শপথ করেছিলাম 
 এক জনের সুখে -দুঃখে আরেকজন পাশে এসে দাড়াবো ।
 এই কি ছিল তোমার শপথ ? নাকি প্রতারণা ? নাকি অভিনয় ?
 জানি না আমার কি অপরাধ ছিল ?
 বলত দেখি ,তুমি আমার প্রতি এত নির্দয় কি করে হলে ?
 সব সময় একটা কথা স্মরন রাখবে ,কাউকে অপবাদ 
 দেওয়ার আগে ,তার আগে পরে সব কিছু জেনে নিয়ে 
 তারপর তাকে অপবাদ দেওয়া শ্রেয় --
 কিন্তু তুমি আমার বেলা তা করলে না ।
 আজকে তোমার সামান্য ভূলের জন্যে আজ 
 আমার জীবটা মৃত্যুর প্রহর গুনছে ।
 এটাই কি ছিল তোমাকে আমার ভালবাসার অপরাধ ?
 আজ খুব মনে পড়ে তোমাকে ,তুমি সুখে আছো তো ?
শেয়ার করুন