বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

তুমি আলো





 তুমি আলো
জীবনানন্দ দাশ 
তুমি আলো হতে আরো আলোকের পথে 
চলেছ কোথায় !
তোমার চলার পথে কি গো তপতীর 
ছায়ার মতো থাকা যায় !
হয়তো আলোর ছায়া নেই ;
আলো তুমি তবুও তো --
আলো তুমি ছায়ারও মনেই ;
বাহিরে বিশাল ঐ পৃথিবীর জাতীয়তা অ-জাতীয়তায়
আলো তুমি ।
তুমি আলো 
যেইখানে সাগর -নীলিমা আজ মানুষের সন্দেহে কালো ,
ভাইরা ব্যথিত হলে ভাইদের ভালো ,
মানুষের মরুভূমি একখানা নীল মেঘ চায় ।
শেয়ার করুন