সদ্য ব্যবহার বিধান সর্ম্পকে ?
আর উপাসনা কর আল্লাহর, শরীক করো না তাঁর সাথে অপর কাউকে।
পিতা-মাতার সাথে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্নীয়, এতীম-মিসকীন, প্রতিবেশী,
অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসীর প্রতিও।
নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক-গর্বিতজনকে।
আল কোরআন সুরা নিসা আয়াত ঃ36
হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের
এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের।
তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ
ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও
কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক।
আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।
আল কোরআন সুরা নিসা আয়াত ঃ 59
আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্নীয়-স্বজনকে দান করার আদেশ দেন
এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন।
তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখ।
আল কোরআন সুরা নাহল আয়াত ঃ 90
যখন ইব্রাহীম বললেন, পরওয়ারদেগার! এ স্থানকে তুমি শান্তিধান কর
এবং এর অধিবাসীদের মধ্যে যারা অল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে,
তাদেরকে ফলের দ্বারা রিযিক দান কর। বললেনঃ যারা অবিশ্বাস করে,
আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব,
অতঃপর তাদেরকে বলপ্রয়োগে দোযখের আযাবে ঠেলে দেবো; সেটা নিকৃষ্ট বাসস্থান।
আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ 126
আত্নীয়-স্বজনকে তার হক দান কর এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। এবং কিছুতেই অপব্যয় করো না।
আল কোরআন সুরা বনীইসরাঈল আয়াত ঃ26
এবং তোমার পালনকর্তার করুণার প্রত্যাশায় অপেক্ষামান থাকাকালে যদি কোন সময়
তাদেরকে বিমুখ করতে হয়, তখন তাদের সাথে নম্রভাবে কথা বল।
আল কোরআন সুরা বনীইসরাঈল আয়াত ঃ 28
হে ইয়াহইয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ কর। আমি তাকে শৈশবেই বিচারবুদ্ধি দান করেছিলাম।
এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি। সে ছিল পরহেযগার।
পিতা-মাতার অনুগত এবং সে উদ্ধত, নাফরমান ছিল না।
আল কোরআন সুরা মারইয়াম আয়াত ঃ 12-14
আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি।
যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়,
যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না।
আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন।
অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে।
আল কোরআন সুরা আনকাবুত আয়াত ঃ 8
আত্নীয়-স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং মিসকীন ও মুসাফিরদেরও।
এটা তাদের জন্যে উত্তম, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। তারাই সফলকাম।
আল কোরআন সুরা রুম আয়াত ঃ 38
আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি।
তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়।
নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও।
অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।
পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে,
যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না
এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে।
যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে।
অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে
এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো।
আল কোরআন সুরা লোকমান আয়াত ঃ 14,15

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন