![]() |
| লেখা লেখি পর্ব দুই........ |
টাইপ টুলের সাহায্যে টেক্সট এরিয়া তৈরি করা ........
টাইপ টুল নির্বাচন করে আমরা যে কোন পয়েন্ট ক্লিক করে টেক্সট লেখা দেখেছি ।
এভাবে না লিখে কোন নির্দিষ্ট এরিয়া তৈরি করে তাতে ও টেক্সট লেখা যায় ।
সেজন্য টাইপ টুল নির্বাচন করে মাউস দিয়ে ড্রাগ করে টেক্সট এরিয়া তৈরি করুন ।
টেক্সট এরিয়া যদি অধিক পরিমানে টেক্সট টাইপ করা হয় যা ধারনের মধ্যে সংকুলান না
হয় তাহলে টেক্সট এরিয়ার বেশি লেখা গুলো প্রর্দশিত হবে না এবং ধারকের ডান দিকে
একটি ছোট প্লাস চিহ্ন দেখাবে । এক্ষেত্রে সিলেক্টশন টুল এর সাহায্যে ধারকটিকে
সিলেক্টকরে সাইজিং হ্যান্ডেলে ড্রাগ করে বড় করলে অপ্রর্দশিত বেশি লেখা দেখা যাবে ।
টেক্সট ধারককে মুভ করা ..........
টেক্সট ধারক তৈরি করে এর মধ্যে লেখা টাইপ করে অবজেক্টের মত টেক্সট এরিয়াকে মুভ করা যায় ।1.সিলেক্টশন বা ডাইরেক্ট সিলেক্ট টুলের সাহায্যে টেক্সট ধারকটি সিলেক্ট করতে হবে ।
2.ধারককের ভিতর টেক্সটের উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে
ড্রাগ করে টেক্সটসহ মুভ করানো যায় ।
টেক্সট ধারককে রোটেট করা .........
টুল বক্সের রোটেট টুলের সাহায্যে অবজেক্টের মত টেক্সট ধারককে রোটেট করা যায় ।1.ধারকটি সিলেক্ট করুন টুল বক্স থেকে রোটেট টুল নির্বাচন করুন ।
যে দিকে ড্রাগ করা হবে টেক্সট সেই দিকে যাবে । ধারককের ডান দিকে মাউস
পয়েন্টার নিয়ে নিচের দিকে ড্রাগ করুন ।
টেক্সট ধারককে স্কেলিং করা .....
রোটেট করার মত টুল বক্স থেকে স্কেল টুল নির্বাচন করে টেক্সট ধারককে স্কেল করা যায় ।লেখা রঙিন করা ....
1.লেখা নির্বাচন করতে হবে ।2.কালার প্রর্দশিত না থাকলে Window>show> Color কালার নির্দেশ করতে হবে ।
3.কালার প্যানেল থেকে পছন্দনীয় রঙ নির্বাচন করতে হবে ।
প্যাটানের ব্যবহার ..........
অবজেক্টের মত লেখার ফন্টকে ও প্যাটার্ন করা যায় ।
1.টুল বক্স থেকে টাইপ টুল নির্বাচন করুন ।
2.টাইপ সাইজ নির্দেশ দিয়ে 72 নির্বাচন করুন ।
3.ওয়ার্ক এরিয়া ক্লিক করে সিআইবিএস টাইপ করুন ।
4.টুল বক্স থেকে সিলেক্ট টুল নির্বাচন করে লেখাটি সিলেক্ট করুন ।
5.Window>show Swatches নির্দেশ দিয়ে Swatches
প্যানেল থেকে Wave pattern নির্বাচন করুন ।
আউট লাইনের রং পরিবর্তন ...........
টাইপ করলে লেখার স্টোক বা আউটলাইন থাকে না ।
টুল বক্সে লক্ষ্য করে দেখতে পারেন স্টোক নান হয়ে থাকে পিল রং কাল ।
লেখা নির্বাচন করে লেখা রঙ করলে এক্ষেত্রে ও লেখার পিল নির্বাচিত রঙ হবে ।
কিন্তু স্টোক নান থাকে । লেখা নির্বাচন করে ডিফল্ট সাদা এবং স্টোক কাল রঙ হবে ।
এভাবে লেখা নির্বাচন করে পিল হিসাবে যে রঙ নির্বাচন করা হবে এবং স্টোক
হিসাবে যে রঙ নির্বাচন করা হবে লেখা ও আউটলাইন সে রঙের হবে ।
টেক্সট এডিট করা .......
.1. লেখা এডিট করতে চাইলে সিলেক্ট করে নিতে হবে ।
2.লেখার মাঝে কোন অক্ষর মুছতে চাইলে অথবা নতুন কোন লেখা টাইপ করেতে
চাইলে টুল বক্স থেকে টাইপ টুল নির্বাচন করে মাউস পয়েন্টার লেখার মাঝে
নিয়ে ক্লিক করে ইনসার্সন পয়েন্ট এনে করতে হবে ।
3. ব্যাকস্পেস কি , ডিলেট কি চেপে অথবা Edit>Clear নির্দেশ দিয়ে মুছা যায় ।
4.লেখা কপি করার জন্য সিলেক্ট করে Ctrl +C কপি হয়ে যাবে ।
5.লেখা মুভ করার জন্য Edit>Cut নির্দেশ দিতে হবে অথবা Ctrl+x চেপে কাট করে যেখানেই
মুভ করা দরকার সেখানে ইনসার্সন রেখে Ctrl+V দিতে হবে ।
টেক্সট wrap......
লেখার উপরে কোন অবজেক্ট ড্রয়িং করলে অথবা আনলে তা লেখাকে ঢেকে ফেলে ।অবজেক্টটি লেখার মাঝে লেখা না ঢেকে স্হাপিত হওয়ার জন্য নির্দেশ দিতে হবে ।
1.নিশ্চিত হতে হবে যে অবজেক্টটি টেক্সটির উপরে আছে ।
2.সিলেক্টশন টুলের সাহায্যে অবজেক্ট এবং Shift কি চেপে ধরে
টেক্সট একত্রে নির্বাচন করতে হবে ।
3.Type>wrap> Make নির্দেশ অবজেক্টটি টেক্সটটে wrap হবে ।
5.টেক্সট এবং অবজেক্ট wrap মুক্ত করার জন্য Type>wrap>Release নির্দেশ হবে ।
টেক্সট ধারককে রঙ দ্বারা পূর্ণ করা .....
1.সিলেক্টশন টুল অথবা ডাইরেক্ট সিলেক্টশন টুল নির্বাচন করে টেক্সট ক্লিক করুন ।
এ অবস্থায় কালার প্যানেল থেকে রঙ নির্বাচন করলে টেক্সটটের রঙ পরিবর্তন হবে
কিন্তু ধারক রঙে পূর্ণ হবে না ।
2.বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করুন ।
3. View মেনুতে ক্লিক করে Artwork নির্বাচন করুন অথবা Ctrl+y চাপুন ।
4.এখন টুল বক্স থেকে ডাইরেক্ট সিলেক্ট টুল নির্বাচন করে টেক্সট বক্সের লাইনে
ক্লিক করে শূধূমাত্র টেক্সট ধারক টেক্সট ছাড়া সিলেক্ট হবে ।
5.View Preview নির্দেশ দিন অথবা Ctrl++y চাপুন ।
6.টুল বক্সের Default Fill and Stroke এ ক্লিক করুন ।
Alignment কি বোর্ড থেকে শর্টকাট........
Ctrl+shift+L=left align
Ctrl+shift+R= right align
Ctrl+shift+C= center align
Ctrl+shift+J=justify align
Ctrl+shift+F=justify all lines
ফন্টকে গ্রাফিক অবজেক্টে রুপান্তর ......
1.টুল বক্স থেকে Type tool নির্বাচন করুন ।2.type>size নির্দেশ দিয়ে 72 নির্বাচন করুন ।
3.View মেনুতে ক্লিক করে Actual size নির্দেশ দিন ।
4.ওয়ার্ক এরিয়া ক্লিক করে কিবোর্ড থেকে A টাইপ করুন ।
5.টুল বক্স থেকে Selection tool নির্বাচন করে অক্ষরটি সিলেক্ট করুন ।
6.Type>Create Outlines নির্দেশ দিন অথবা Ctrl+Shift+O চাপুন ।
7.টুল বস্কের Default Fill and স্টোক টুলে ক্লিক করুন অথবা D চাপুন ।
8.অক্ষরটি অ্যাংকার পয়েন্ট বিশিষ্ট আউটলাইনে পরিবতির্ত হয়ে গ্রাফিক
অবজেক্টে রুপান্তরিত হবে । বাইরে কোথাও ক্লিক করে Direct Select tool
নির্বাচন করে অবজেক্টের আউটলাইনে ক্লিক করে অ্যাংকার পয়েন্ট গুলো প্রর্দশিত হবে ।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন